চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযোগকারী নারীকে বিয়ে, ধর্ষণ মামলার আসামির জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

অভিযোগকারী নারীকে বিয়ে করার পর ধর্ষণ মামলায় কারাবন্দী আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আসামি জহিরুল ইসলাম জিয়াকে ১ বছরের জামিন দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী। আর আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী।

আদেশের আগে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘এবিষয়ে দু-একটি পত্রিকার লেখা হয়েছে “ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে।” এভাবে তো রিপোর্ট হওয়া উচিত না। আমরাতো মনে হচ্ছে নানা ভাবে সমালোচিত হচ্ছি। আবার নারীবাদী কিছু সংগঠন বলছেন এধরনের আদেশে ধর্ষকরা উৎসাহিত হবে।’ এসময় আসামি পক্ষের আইনজীবী আদালতকে বলেন, যে যাই বলুক এই বিয়েতে মানুষ খুশি হয়েছে। এধরনের আদেশ হওয়া দরকার।’ একপর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আদেশ এমন কিছু একটা দেওয়া হোক যাতে ভবিষ্যতে এদের সংসারে সমস্যার সৃষ্টি না হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আদালত বলেন, ‘আমরা এমনও দেখছি বিয়ের ১৫-২০ বছর পরও সংসার ভেঙ্গে যাচ্ছে। আমারা আদেশ দিয়ে কি সংসার ঠিক রাখতে পারব? আন্ডারস্ট্যান্ডিংই হচ্ছে একটা সংসারের আসল বিষয়। আর প্রযুক্তির কারণেই হোক বা ফেসবুকের কারণেই হোক আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে যে সংসার গড়তেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না। দেশে ডিভোর্সের হারও অনেক বেড়ে গেছে।’

গত ২৭ মে ফেনীর সোনাগাজীর এক তরুণী স্থানীয় জহিরুল ইসলাম জিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। এরপর গত ২৯ মে জহিরুলকে গ্রেপ্তার করে সোনাগাজী থানার পুলিশ। পরবর্তীকালে জহিরুল ওই তরুণীকে বিয়ে করবেন বলে তার পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন করা হয়।

সে আবেদনের শুনানি নিয়ে গত ১ নভেম্বর হাইকোর্ট দুই পক্ষের সম্মতি থাকলে জহিরুল ও ভুক্তভোগী তরুণীর বিয়ের ব্যবস্থা করতে ফেনীর জেল সুপারের প্রতি নির্দেশ দেন। এরপর গত ১৯ নভেম্বর সকালে মিষ্টি নিয়ে দুই পক্ষের আত্মীয়-স্বজনসহ আইনজীবীরা ফেনী কারাগারের ফটকে হাজির হন। ওইদিন দুপুরে ৬ লাখ টাকা দেনমোহর ১ লাখ উশুল ধার্য করে বর ও কনেসহ দুই পক্ষের উপস্থিতিতে কারাফটকে আলোচিত বিয়েটি সম্পন্ন হয়। বিয়ের পর মিষ্টিমুখ করে দুই পরিবারের সদস্যরা কোলাকুলি করেন।

পরবর্তী সময়ে এই বিয়ে সম্পন্ন হওয়ার বিষয়টি প্রতিবেদন দিয়ে হাইকোর্টকে অবহিত করা হয়। এরপর আদালত আজ আসামি জহিরুল ইসলাম জিয়াকে ১ বছরের জামিন দিয়ে রুল জারি করেন। এসময় আদালত বলেন, ‘আমরা আশা করব যে, তাদের সংসারটা ভালই হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আসামিজামিনধর্ষণহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT