চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযানে নামতেই কেজি দরের তরমুজ পিস হিসেবে বিক্রি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০২১
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

মোরশেদ আলম: চাঁদপুরে ব্যাপক হারে তরমুজের দাম বৃদ্ধি এবং কেজি দরে বিক্রির খবরে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। তারা মাঠে নামার পর সিন্ডিকেট ব্যবসায়ীরা মুহূর্তেই কেজি দরের তরমুজ পিস হিসেবে বিক্রি করা শুরু করেছে। তবে আবার কেজি দরে তরমুজ বিক্রি করা হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে ক্রেতাদের মাঝে।

গত ক’দিন ধরে পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করে আসছিল খুচরা বিক্রেতারা।

আজ চাঁদপুর শহরের ওয়ারলেস, বাস স্ট্যান্ড, পালবাজার, কালীবাড়ি শপথ চত্বর, বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকাসহ বিভিন্ন স্থানে ও খোলা বাজারের বিভিন্ন ফলের দোকানে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

এসময় জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন কোন ব্যবসায়ী কেজি দরে তরমুজ বিক্রি করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।

অন্যদিকে মতলব বাজারে অস্বাভাবিক বাড়তি দামে তরমুজ বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।

Jui  Banner Campaign
ট্যাগ: তরমুজমূল্যবৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT