চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসী হতে বাংলাদেশীদের জন্য বৈধ পথ অনেক: জার্মান দূতাবাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৫
অর্থনীতি
A A

জার্মানিতে অভিবাসী হতে বাংলাদেশীদের জন্য বৈধ অনেক পথ খোলা আছে জানিয়ে ঢাকায় জার্মান দূতাবাস বলেছে, জার্মানি অবৈধ কোনো অভিবাসন প্রত্যাশীকে গ্রহণ করবে না।

‘যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া বা ইরাক থেকে আসা শরণার্থীদের মানবিক কারণে গ্রহণে আমাদের দায়বদ্ধতা আছে, কিন্তু অর্থনৈতিক কারণে অবৈধ পথ অনুসরণ করা অভিবাসনপ্রত্যাশীদের গ্রহণ করা হবে না,’ বলে স্পষ্ট করেছেন ঢাকায় জার্মান দূতাবাসের মুখপাত্র।

তিনি বলেন, ইউরোপের বর্তমান শরণার্থী সমস্যাকে মানবিক এক চ্যালেঞ্জ মনে করে জার্মানি। ‘এ কারণে জার্মান সরকার বাস্তবসম্মত পথে তাদেরকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে।’

শত শত জার্মান স্বেচ্ছাসেবী যে মিউনিখে পৌঁছানো শরণার্থীদের সহায়তা করতে পাশে দাঁড়িয়েছে তাতে জার্মানি গর্বিত উল্লেখ করে মুখপাত্র চ্যানেল আই অনলাইনকে বলেন, শরণার্থীদের অাশ্রয় দেওয়া জার্মানির জন্য বড় এক চ্যালেঞ্জ।

‘এখন আমরা জার্মানিতে পৌঁছানো শরণার্থীদের নাম নিবন্ধন, তাদের জন্য খাদ্য-পানীয়, আশ্রয় এবং স্বাস্থ্যগত পরীক্ষার ওপর মনযোগ দিচ্ছি। সঙ্গে দেখা হচ্ছে আসলেই কাদের রাজনৈতিক আশ্রয় প্রয়োজন,’ বলে জানান ওই মুখপাত্র।

তিনি বলেন: রাজনৈতিক আশ্রয়প্রার্থী এবং অর্থনৈতিক কারণে অভিবাসন প্রত্যাশীদের আলাদা করাটা খুব গুরুত্বপূর্ণ। যাদের আশ্রয় প্রয়োজন তাদেরকে আশ্রয় দেওয়া হবে। কিন্তু অবৈধ অভিবাসন প্রত্যাশীরা তা পাবে না। অর্থনৈতিক কারণে জার্মানিতে অভিবাসনের অনেক বৈধ পথ খোলা আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসনঅভিবাসীশরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT