চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসী ভোট নিয়ে ট্রাম্প-বাইডেনের লড়াই

শাহ ফারুক রহমান শাহ ফারুক রহমান
১:২৬ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ট্রাম্প

বাইডেন এশীয় আমেরিকানদের একচেটিয়া ভোট পেলেও এবার স্প্যানিশ ভোটে ভাগ বসাবেন ট্রাম্প ।

ডেমোক্রেটিক পার্টি ইমিগ্রেন্টদের প্রতি সদয়। তারা ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইমিগ্রেন্টদের বিভিন্ন ধরণের নাগরিক সুবিধা নিশ্চিত হয়। তাই অন্য ইমিগ্রেন্টদের মতো এশীয় আমেরিকানরাও মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীদের সমর্থন করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও যথারীতি এশীয় আমেরিকানদের অধিকাংশ ভোটার ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পক্ষেই কাজ করছেন।

এশীয় আমেরিকানরা মনে করছেন, গত চার বছর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকারে ইঙ্গিতে ইমিগ্রেন্টবিরোধী একটি মনোভাব তুলে ধরেছেন। তিনি ইমিগ্রেন্টদের যুক্তরাষ্ট্রে আসা কঠিন করে তুলছেন। বিশেষ করে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ফি আগের তুলনায় অনেক বাড়িয়ে দিয়েছেন।

অথচ যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজনীতিবিদ মনে করেন এই দেশ বিনির্মাণে ইমিগ্রেন্টদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাই যুক্তরাষ্ট্রে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে জো বাইডেনকেই যোগ্য মনে করছেন এশীয় আমেরিকানরা।

কিন্তু দাবার গুটি উল্টে গেছে অন্য জায়গায়। যে স্প্যানিশ আমেরিকানরা একচেটিয়া ভোট দিত ডেমোক্রেট প্রার্থীকে, সেখানে এবার ভাগ বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার রিপাবলিকান প্রার্থী দক্ষিণ আমেরিকান বংশোদ্ভূত এই ইমিগ্রেন্ট ভোটারদের অর্ধেক না হলেও কাছাকাছি ভোট পেতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কারণ হিসেবে তারা মনে করেন, বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর মেক্সিকো সীমান্তে কড়াকড়ি আরোপ করায় অবৈধ স্প্যানিশদের যুক্তরাষ্ট্রে আসা কঠিন হয়ে পড়ে। ফলে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বৈধ, অবৈধ স্প্যানিশদের কাজ পাওয়ায় চাপ সৃষ্টি হচ্ছেনা। নিজেদের কর্মসংস্থানের দিকে তাকিয়ে তারা সীমান্তের এই কড়াকড়িকে সমর্থন করছে।

তারা মনে করছে, তাদের আয় রোজগারের জায়গায় কেউ ভাগ বসাচ্ছে না।  আর তাই বৈধ স্প্যানিশদের একটি বড় অংশ রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বসবাসকারী অধিকাংশ স্প্যানিশরা ভারী কাজ বা কায়িক পরিশ্রমের কাজে জড়িত।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পবাইডেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত থাকবে: ম্যাক্রো

পরবর্তী

মিয়ানমার সীমান্তে ‘স্থল মাইন বিস্ফোরণে’ এক রোহিঙ্গা নিহত

পরবর্তী

মিয়ানমার সীমান্তে 'স্থল মাইন বিস্ফোরণে' এক রোহিঙ্গা নিহত

রায়হান হত্যার ঘটনায় সিলেটে আরেক পুলিশ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT