বিনোদন

অভিনয় নয়, ভিন্ন পেশায় আমিরের মেয়ে

বিজ্ঞানী ও গবেষকরা ল্যাবরেটরিতে গবেষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী বিজ্ঞানী ল্যাবরেটরিতে গবেষণা করছেন, অন্যদিকে এক দম্পতি প্রকৃতির মাঝে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড তারকাদের সন্তানেরা সাধারণত ক্যারিয়ার হিসেবে অভিনয়কেই বেছে নেন। কিন্তু এক্ষেত্রে আমির খানের মেয়ে ইরা খান একেবারেই আলাদা। অভিনয়ে ক্যারিয়ার না গড়ে তিনি হয়ে উঠেছেন একজন ট্যাটু আর্টিস্ট।

বলিউডে পা না রাখলেও সোশ্যাল মিডিয়ায় আছে ইরার অসংখ্য ফলোয়ার। ইনস্টাগ্রামে তিনি নিয়মিতই ছবি শেয়ার করেন। সম্প্রতি তিনি কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে ট্যাটু আঁকতে দেখা গেছে।

ট্যাটুটি শেষ হওয়ার পরের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ইরা লিখেছেন, ‘বাকেট লিস্ট আইটেম #৫… ডান। প্রথম ট্যাটু করলাম! আমি!’ ভরসা রেখে তাকে এই সুযোগ করে দেয়ার জন্য বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়েছেন ইরা।

আরেকটি ছবিতে দেখা গেছে একটি ট্যাটু স্টুডিওতে ডিজাইন নিয়ে কাজ করছেন ইরা। এসময়ে তার মুখে ছিল হলুদ রঙের একটি মাস্ক। হাতে ছিল গ্লভস।

ইরা খান সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই পরিবার এবং বন্ধুদের সাথে ছবি পোস্ট করেন তিনি। আমির খানের মতো ইরাও সৃজনশীল কাজ করতে ভালোবাসেন।

বিষয়:আমির খান ইরা খান ট্যাটু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…