চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয়ে মোশাররফের যে পরামর্শগুলো মেনে চলেন জুঁই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০২১
বিনোদন
A A

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ১৬ বছরের সংসার জুঁই করিমের। প্রেম থেকে পরিণয়। বেশ আনন্দেই কাটছে তাদের দাম্পত্য জীবন। অভিনেতা মোশাররফ করিমের স্ত্রী ছাড়াও জুঁই নিজেও অভিনেত্রী হিসেবে পরিচিত দর্শকদের মাঝে।

দাপুটে অভিনেতা হিসেবে পর্দায় সব ধরনের চরিত্রে মোশাররফের জুড়ি নেই! নিজেকে বারবার বিভিন্ন চরিত্রে প্রমাণ করা এই অভিনেতার অভিনয়ের মন্ত্রটা হয়তো স্ত্রী জুঁই নিজেও রপ্ত করেছেন। সে কারণে মোশাররফ করিমের স্ত্রী পরিচয় ছাপিয়ে অভিনেত্রী হিসেবে জুঁই নিজের আলাদা অবস্থান তৈরী করতে পেরেছেন।

সম্প্রতি শুটিং করছেন অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা ‘মা’-তে। গাজীপুরের কাপাসিয়ার এই সিনেমার শুটিং সেটেই বসেই জুঁইয়ের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

আলাপকালে জুঁই জানান, ভালো অভিনয় করার জন্য অভিনয় ক্যারিয়ারের শুরুতে মোশাররফ করিমের পরামর্শ পেয়েছেন।

জুঁই বলেন, চরিত্রে যখন নিজে কিছু খুঁজে না পাই কিন্তু চরিত্রটি নিয়ে টেনশন ফিল করি তখন মোশাররফের সঙ্গে শেয়ার করি। পর্দায় কীভাবে পোর্ট্রেট করবো? যখন থেকে অভিনয় শুরু করি তখন থেকে আমার অভিনয় নিয়ে তার দুই তিনটি পরামর্শ থাকে। সেটা হচ্ছে, আগে পড়বে। বারবার পড়বে। তারপর নিজের চোখে চরিত্রটি কীভাবে দেখছো ফিল করবে। সেই ফিলিংস পরিচালকের সঙ্গে শেয়ার করবে। পরিচালকের ভাবনার সঙ্গে যদি তোমার ভাবনা মিলে যায় তাহলে ভালো।

পরিচালকে নির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়ে মোশাররফ করিম জুঁইকে বলেন, যদি তোমার ভাবনা পরিচালকের সঙ্গে না মেলে তাহলে হবে না। উনি হচ্ছেন ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’, তাই যেভাবে বলবেন সেভাবেই তোমাকে পোট্রে করতে হবে। তোমার যদি বিশ্বাস না হয় চরিত্রটি আকাশে উড়ছে না কিন্তু পরিচালক যদি বলেন উড়ছে তাহলে তোমাকে তাই বিশ্বাস করে কাজটি করতে হবে।

Reneta

অরণ্য আনোয়ারের পরিচালনায় জুঁইয়ের চতুর্থ সিনেমা ‘মা’। এই সিনেমায় তিনি সিতারা হয়ে সাজু খাদেমের দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। জুঁই করিম বলেন, কস্টিউম, চিত্রনাট্য নিয়ে বারবার পরিচালকের সঙ্গে আলাপ করেছি। সিনেমাতে সারাদিন অল্প কয়েকটি দৃশ্যের শুটিং হয়। সেজন্য চাপটা কম থাকে। ভেবে বুঝে সময় নিয়ে অভিনয়ের সুযোগ থাকে। এখানেও সেটা করছি।

Jui  Banner Campaign
ট্যাগ: অরণ্য আনোয়ারকাপাসিয়াজুঁই করিমমামোশাররফমোশাররফ করিমলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আরও কাছে ভারত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দুই আসনেই বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রংপুর-১ ও ৫ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT