চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী দিতি চলে যাওয়ার চার বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ন ২০, মার্চ ২০২০
বিনোদন
A A
পারভীন সুলতানা দিতি

পারভীন সুলতানা দিতি

চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি চলে যাওয়ার চার বছর হলো শুক্রবার। ২০১৬ সালের ২০ মার্চ ক্যানসারের সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তারকা।

মৃত্যুর পর দিতিকে তার বাবা মায়ের পাশে পারিবারিক গোরস্থান নারায়ণগঞ্জের সোনারগাঁও দত্তরপাড়াতে দাফন করা হয়।
সদা হাস্যোজ্জ্বল এ নায়িকার অসময়ে চলে যাওয়াটা কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। আজও সেই অপূরণীয় ক্ষতি বয়ে বেড়াচ্ছে চলচ্চিত্রাঙ্গন। মৃত্যুর সময় দিতি একপুত্র ও এক কন্যা রেখে গেছেন।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ১৯৬৫ সালের ৩১শে মার্চ জন্ম নিয়েছিলেন দিতি। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কর্মসূচীর মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু হয়। দিতি অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। সেই ছবিটি মুক্তি পায় নি। তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি আজমল হূদার ‘আমিই ওস্তাদ’।
এরপর প্রায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেন দিতি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি ছবি হচ্ছে ‘রাজা বাবু’ এবং ‘সুইটহার্ট’।

সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ৩১ বছরের অভিনয় ক্যারিয়ারে দিতি চলচ্চিত্র ছাড়াও টিভি নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটক, বিজ্ঞাপন এও কাজ করেছেন। তাকে দেখা গেছে রান্না বিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপনাতেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীদিতিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও যৌথ প্রযোজনায় শাকিব, পরিচালনায় সত্যিই অনন্য মামুন?

এপ্রিল ১৪, ২০২৬

‘বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য’

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT