বিনোদন

অভিনেতা শফিউল আলম বাবুর জরুরি প্লাজমা দরকার

শফিউল আলম বাবুর একটি ছবি, বাংলার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা শফিউল আলম বাবুর একটি ছবি, তিনি বাংলার একজন জনপ্রিয় অভিনেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও উপস্থাপক শফিউল আলম বাবু। তার জন্য জরুরি ভিত্তিতে বি-পজিটিভ প্লাজমা দরকার।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন এই অভিনেতার ভগ্নিপতি আহাদ। বুধবার বিকেলে তিনি জানান, দশ দিন আগে করোনায় আক্রান্ত হন শফিউল আলম বাবু। এতোদিন বাসাতেই ছিলেন। কিন্তু চারদিন আগে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করানো হয়।

তিনি বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো থাকলেও চিকিৎসক দ্রুতই তাকে বি পজিটিভ প্লাজমা দেয়ার কথা বলেছেন। করোনা রোগী ১৪ থেকে ২০ দিনের মধ্যে ভালো হয়েছেন, এরকম কারো প্লাজমা হলে খুব ভালো হয়।

প্লাজমা দিতে ইচ্ছুকদের ০১৯৭০৮৩০০৮০, ০১৭১১৮১৯২৫৩ নম্বরগুলোতে যোগাযোগ করতেও অনুরোধ করেন অভিনেতা শফিউল আলম বাবুর পরিবারের এই সদস্য।

উপস্থাপক, অভিনেতা ও মডেল শফিউল আলম বাবু। মঞ্চাভিনেতা হিসেবে বাবুর সাংস্কৃতিক পরিমণ্ডল শুরু হলেও টিভি উপস্থাপক হিসেবেই বেশী সুনাম কুড়িয়েছেন। এর পাশাপাশি টিভি নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্র, সবক্ষেত্রেই বাবু সাফল্য পেয়েছেন।

বিষয়:অভিনেতা উপস্থাপক করোনা আক্রান্ত করোনা পজিটিভ চিকিৎসা নাটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…