চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনব উপায়ে ধরা হচ্ছে ভ্যাট ফাঁকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

খাবারের মূল্য পরিশোধের সময় ভ্যাট আদায়ের ক্ষেত্রে দোকানদারদের অনিয়ম বন্ধে কার্যকর উদ্যোগ এবং সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া জটিলতা মোকাবেলাতেও একই ধরনের জনসম্পৃক্ত ব্যবস্থা নেয়ার আহবান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ব্লগার আরিফ জেবতিক।

আরিফ লিখেছেন, কয়েকদিন আগে উত্তরায় গাপুসগুপুস করে গিলে খানিক দম নিচ্ছি, তাকিয়ে দেখি পাশের টেবিলে দুইজন খুব মনোযোগ দিয়ে বিলের কপির ছবি তুলছে। ছবি তোলার মধ্যে ক্যাদরানি আছে, একবার টেবিলক্লথের উপর রাখছে তো আরেকবার একজন ধরছে আর আরেকজন ক্লিক দিচ্ছে। এতদিন সেলফি দেখেছি, কিন্তু চোখের সামনে এমন ‘বিলফি’ দেখে অবাক হয়ে গেলাম। এরকম ‘বিলফি’বাজ লোকের সঙ্গে আলাপ জমানো দরকার।

“আলাপ জমিয়ে জানা গেল, এই কাজটি তাঁরা করছেন ভ্যাট ফাঁকি ধরতে। অনেক খাবারের দোকানই ভ্যাটের টাকা রাখে কিন্তু ভ্যাটের রসিদ দেয় না। এদেরকে ধরে ধরে সোপর্দ করা হচ্ছে।”

Banglabid

অনিয়ম রোধে নতুন এই পন্থার সূচনা সম্পর্কে ব্লগার আরিফ লিখেন, আমরা বাঙালিরা হুজুগে জাতি, প্রথম কেউ একজন একটা বিলের রসিদ প্রথমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, ঢাকা উত্তর কমিশনারেট এর ফেসবুক পাতায় দিয়েছে, সেই রসিদ ধরে তদন্ত করে ভ্যাট কর্তৃপক্ষ ভ্যাট ফাঁকি ধরে ফেলেছে- এখন সবাই প্রতিদিন এদের ইনবক্স ভরে ফেলছে। উত্তর কমিশনারেটের দক্ষ লোকজনও খানিক পরপর তদন্তের ফলাফল জানাচ্ছেন, গন্ডায় গন্ডায় পাওয়া যাচ্ছে এবং সরকারের লক্ষ লক্ষ টাকা আয় হচ্ছে।

ভ্যাট ফাঁকি ধরার প্রক্রিয়াটির জনপ্রিয়তা সম্পর্কে আরিফ জেবতিক লিখেন, এখন ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে, আমি নিশ্চিত আপনি যদি ঢাকার উত্তর অংশে কোথাও খেতে যান তাহলে এমন বিলফি তুলতে থাকা লোকজনের সঙ্গে দেখা হয়ে যাবে আপনারও।

এমন প্রচলনের প্রশংসা করে তিনি লিখেন, হুজুগ হলে এমন সুন্দর হুজুগ হওয়াই ভালো। মানুষ তাঁর অধিকারের ব্যাপারে সতর্ক থাকলেই অনেক বেআইনকে লাইনে নিয়ে আসা যায়।

Reneta

সিএনজিচালিত অটোরিক্সার ড্রাইভারদের যথেচ্ছাচার সম্পর্কে তিনি বলেন, এত কথা বলার কারন হচ্ছে গত ১ তারিখ থেকে সিএনজিগুলো মিটারে চলছিল। ঘুরপথে যাওয়া, রিক্সার পেছনে যাওয়া, খানিক পরে পরে পিলার দেখলেই পেচ্ছাপ চাপা-এত কিছু করেও আগের মতো করে সিএনজি ড্রাইভাররা সুবিধা করতে পারছিল না।

“আজকে উঠতে গিয়ে টের পেলাম যে সিএনজি ড্রাইভার খানিক গাঁইগুই করছে। একবার মনে হলো ‘বিশ টাকা বাড়িয়ে দেব’ বলে ফেলি। তারপর নিজেকে সামলালাম। এভাবেই আমরা ছিদ্র করে দিলেই অনিয়মের স্রোতে বাঁধ ভেঙ্গে যাবে।”

ভ্যাট ফাঁকি ধরার অভিনব এই উদ্যোগের মতো সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া সংক্রান্ত নৈরাজ্য বন্ধ করতেও এমন কিছুর প্রত্যাশা করে তিনি লিখেন, আমি এখন অধীর আগ্রহ নিয়ে খুঁজছি এমন একটা পেজ অথবা নম্বর যেটিতে অভিযোগ জানানো যাবে। এই নাম্বার আমরা ভাইরাল করে দিতে পারব। যেখানে সিএনজিওয়ালা বেআইনি টাকা চাইবে সেখানেই অভিযোগ। আমি আর আপনি চাইলেই দেশ সিধা হওয়ার পথে এগুবে, নতুবা কাজ হবে না কিন্তু।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কবি হাসিদা মুন’র একক কবিতা সন্ধ্যা

পরবর্তী

যুক্তরাষ্ট্রের পথে সাকিব আল হাসান

পরবর্তী

যুক্তরাষ্ট্রের পথে সাকিব আল হাসান

উদার ও সংস্কৃতিমনা ছিলেন মহসিন আলী: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT