চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনন্দনের জোয়ারে ভাসছেন ইমরান খান

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
১:৩৯ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
ইমরান খান-বিয়ে-পিটিআই-পাকিস্তান

দু’বছর আগে থেকেই শুরু পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান সাবেক ক্রিকেটার ইমরান খানের তৃতীয় বিয়ের গুঞ্জন। ওই সময় তো একেবারে নিশ্চিত খবরের দাবিই করল অনেকগুলো গণমাধ্যম: ইমরান বিয়ে করেছেন তার আধ্যাত্মিক গুরু বুশরা মানেকার বোন মরিয়ম মানেকাকে। তবে এই দাবিকে তখন ভিত্তিহীন বলেছিল পিটিআই।

অবশেষে তৃতীয় বিয়ে করলেন ইমরান খান। তবে নিজ আধ্যাত্মিক গুরুর বোনকে নয়, স্বয়ং গুরুকেই বিয়ে করলেন তিনি।

জানুয়ারির প্রথম সপ্তাহেও অবশ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছিল নতুন বছরের প্রথম দিনে বুশরা বিবিকে বিয়ে করেছেন পিটিআই প্রধান। তখন অবশ্য এ কথা অস্বীকার করেন ইমরান।

ইমরান খানের এই তৃতীয় বিয়ের নিশ্চিত খবর নিয়ে বর্তমানে আলোড়িত সামাজিক মাধ্যমগুলো। সেখানে সমালোচনার চেয়ে অভিনন্দন আর শুভকামনার পরিমাণ অনেক বেশি। ইমরান খান ও তার দল সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে বেশি সক্রিয় হওয়ায় সেখানেই হইচই বেশি।ইমরান খান-বিয়ে-পিটিআই-পাকিস্তান

ইমরানের তৃতীয় বিয়ের খবর প্রকাশের প্রায় সাথে সাথেই পাকিস্তানের টুইটার ব্যবহারকারীদের মাঝে যেন ছুটোছুটি শুরু হয়ে যায়। ইমরানের ক্রিকেট জীবন ও রাজনৈতিক জীবনের ভক্ত-সমর্থকরা তাকে বিয়ের হাটট্রিকের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে থাকে।

এমনকি বিয়ের খবর প্রকাশের পর থেকে টুইটার জুড়ে চলেছে ইমরান খানকে অভিনন্দন জানিয়ে এক নতুন হ্যাশট্যাগের জোয়ার: #MubarakImranKhan। এই হ্যাশট্যাগ এখন টুইটারের টপ ট্রেন্ড তালিকায় রয়েছে।

Wishing u a very happy married life ahead #MubarakImranKhan pic.twitter.com/RyKMFYdST8

— Semiikhan (@semiiKhan786) February 19, 2018

Reneta

Congratulations to chairman PTI! May Allah bless your married life #MubarakImranKhan

— I am Butt. (@Zaffri07) February 19, 2018

@ImranKhanPTI third wedding#ItsAHatrick wish them good luck #MubarakImranKhan#BushraBibi

— Zafar Iqbal (@Iqbalxafar) February 19, 2018

Waking up to this amazing news. Congratulations Khan Sahab. #MubarakImranKhan

— Ayesha Ahmed (@Ayeshahmed123) February 19, 2018

সাধারণ মানুষের হ্যাশট্যাগযুক্ত এমনই অসংখ্য অভিনন্দনে ভরে উঠেছে এই সামাজিক মাধ্যম।

পিটিআই-এর জাহাঙ্গীর খান তারিন, পিটিআই বেলুচিস্তানের তথ্য সম্পাদক বাবর ইউসাফজাইসহ নেতাকর্মীরা ইমরান খান ও বুশরা বিবিকে টুইটারে হ্যাশট্যাগ ও বিয়ের ছবি পোস্ট করে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান। পিটিআই-এর অফিশিয়াল টুইটার পেজেও এই হ্যাশট্যাগ যোগ করে বিয়ের খবর নিশ্চিত করে টুইট করা হয় এবং নবদম্পতিকে অভিনন্দন জানানো হয়।

@ImranKhanPTI Congratulation Khan Shb Inshallah Our new Bahbi will be 1st lady oF Pakistan Soon may Allah give u all the happiness of life #MubarakImranKhan

— Babar Yousafzai (@UmairbabarKhan) February 19, 2018

Khan sb, shaadi mubarak ho bohat ? I hope & pray that Allah keeps both of you happy for the rest of your lives. Stay blessed ? #MubarakImranKhan pic.twitter.com/dTjScmUHIS

— Jahangir Khan Tareen (@JahangirKTareen) February 18, 2018

পাকিস্তানের বিরোধী দলীয় সিনেটর এইতরাজ আহসান #MubarakImranKhan হ্যাশট্যাগ ও ছবি দিয়ে রোববার এক টুইটবার্তায় বলেন, ‘নিকাহ (বিয়ে) আজকে সম্পন্ন হয়েছে। আমরা যেহেতু সবাই ভুয়া সংবাদের বিরুদ্ধে, সেহেতু আমি উমার চিইমাকে অনুরোধ করব তিনি যেন ১ জানুয়ারি বিয়ে হয়েছিল, এমন ভুয়া খবর প্রকাশের জন্য ইমরান খানের কাছে ক্ষমা চান।’

The Nikkah took Place today so as we all are against Fake Journalism so I Request @UmarCheema1 to apologise to Imran Khan for giving a False news about their Marriage on 1st January.#MubarakImranKhan
(Retweet)
@SenatorAitzaz

— Senator Aitzaz Ahsan (@SenatorAitzaz) February 18, 2018

জিও টিভির সিনিয়র সাংবাদিক উমার চিইমাই জানুয়ারিতে পিংকি পীর নামে পরিচিত বুশরা মানেকার সঙ্গে ইমরানের বিয়ের সংবাদ প্রকাশ করেছিলেন। তবে ক্ষমা না চেয়ে উল্টো তিনি বলেছেন, পিটিআই থেকে বিয়ের খবর নিশ্চিত করে যে টুইট করা হয়েছে সেখানে বিয়ের তারিখ জানানো হয়নি।

No date of nikah mentioned in the tweet done to break the news. https://t.co/eEHylzAjfq

— Umar Cheema (@UmarCheema1) February 18, 2018

ইমরান খান-বিয়ে-পিটিআই-পাকিস্তান
প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ইমরান খান

ইমরান খানের প্রথম স্ত্রী ছিলেন ব্রিটিশ ধনকুবের স্যার জেমস গোল্ডস্মিথ ও লেডি অ্যানাবেল ভেইন-টেমপেস্ট-স্টুয়ার্টের প্রথম সন্তান জেমিমা গোল্ডস্মিথ। তিনি প্রয়াত বিখ্যাত ব্রিটিশ প্রিন্সেস ডায়ানার ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। ১৯৯৫ সালে ইমরানকে বিয়ে করে সব ছেড়ে তিনি লাহোরে চলে আসেন। ২০০৪ তাদের বিয়ে বিচ্ছেদ হয়।

এর ১১ বছর পর ২০১৫ সালে ইমরান বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাকিস্তানের জনপ্রিয় টিভি উপস্থাপিকা রেহাম খানের সঙ্গে। যদিও তাদের এই সম্পর্ক স্থায়ী হয়েছিল মাত্র ১০ মাস।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান খানপাকিস্তানপিটিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n
\r\n

Congratulations to chairman PTI! May Allah bless your married life #MubarakImranKhan

\r\n— I am Butt. (@Zaffri07) February 19, 2018
\r\n\r\n
\r\n

@ImranKhanPTI third wedding#ItsAHatrick wish them good luck #MubarakImranKhan#BushraBibi

\r\n— Zafar Iqbal (@Iqbalxafar) February 19, 2018
\r\n\r\n
\r\n

Waking up to this amazing news. Congratulations Khan Sahab. #MubarakImranKhan

\r\n— Ayesha Ahmed (@Ayeshahmed123) February 19, 2018
\r\n\r\n\r\nসাধারণ মানুষের হ্যাশট্যাগযুক্ত এমনই অসংখ্য অভিনন্দনে ভরে উঠেছে এই সামাজিক মাধ্যম।\r\n\r\nপিটিআই-এর জাহাঙ্গীর খান তারিন, পিটিআই বেলুচিস্তানের তথ্য সম্পাদক বাবর ইউসাফজাইসহ নেতাকর্মীরা ইমরান খান ও বুশরা বিবিকে টুইটারে হ্যাশট্যাগ ও বিয়ের ছবি পোস্ট করে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান। পিটিআই-এর অফিশিয়াল টুইটার পেজেও এই হ্যাশট্যাগ যোগ করে বিয়ের খবর নিশ্চিত করে টুইট করা হয় এবং নবদম্পতিকে অভিনন্দন জানানো হয়।\r\n
\r\n

@ImranKhanPTI Congratulation Khan Shb Inshallah Our new Bahbi will be 1st lady oF Pakistan Soon may Allah give u all the happiness of life #MubarakImranKhan

\r\n— Babar Yousafzai (@UmairbabarKhan) February 19, 2018
\r\n\r\n
\r\n

Khan sb, shaadi mubarak ho bohat ? I hope & pray that Allah keeps both of you happy for the rest of your lives. Stay blessed ? #MubarakImranKhan pic.twitter.com/dTjScmUHIS

\r\n— Jahangir Khan Tareen (@JahangirKTareen) February 18, 2018
\r\n\r\n\r\nপাকিস্তানের বিরোধী দলীয় সিনেটর এইতরাজ আহসান #MubarakImranKhan হ্যাশট্যাগ ও ছবি দিয়ে রোববার এক টুইটবার্তায় বলেন, ‘নিকাহ (বিয়ে) আজকে সম্পন্ন হয়েছে। আমরা যেহেতু সবাই ভুয়া সংবাদের বিরুদ্ধে, সেহেতু আমি উমার চিইমাকে অনুরোধ করব তিনি যেন ১ জানুয়ারি বিয়ে হয়েছিল, এমন ভুয়া খবর প্রকাশের জন্য ইমরান খানের কাছে ক্ষমা চান।’\r\n
\r\n

The Nikkah took Place today so as we all are against Fake Journalism so I Request @UmarCheema1 to apologise to Imran Khan for giving a False news about their Marriage on 1st January.#MubarakImranKhan\r\n(Retweet)\r\n@SenatorAitzaz

\r\n— Senator Aitzaz Ahsan (@SenatorAitzaz) February 18, 2018
\r\n\r\n\r\nজিও টিভির সিনিয়র সাংবাদিক উমার চিইমাই জানুয়ারিতে পিংকি পীর নামে পরিচিত বুশরা মানেকার সঙ্গে ইমরানের বিয়ের সংবাদ প্রকাশ করেছিলেন। তবে ক্ষমা না চেয়ে উল্টো তিনি বলেছেন, পিটিআই থেকে বিয়ের খবর নিশ্চিত করে যে টুইট করা হয়েছে সেখানে বিয়ের তারিখ জানানো হয়নি।\r\n
\r\n

No date of nikah mentioned in the tweet done to break the news. https://t.co/eEHylzAjfq

\r\n— Umar Cheema (@UmarCheema1) February 18, 2018
\r\n\r\n\r\n[caption id=\"attachment_333077\" align=\"aligncenter\" width=\"600\"]\"ইমরান প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ইমরান খান[/caption]\r\n\r\nইমরান খানের প্রথম স্ত্রী ছিলেন ব্রিটিশ ধনকুবের স্যার জেমস গোল্ডস্মিথ ও লেডি অ্যানাবেল ভেইন-টেমপেস্ট-স্টুয়ার্টের প্রথম সন্তান জেমিমা গোল্ডস্মিথ। তিনি প্রয়াত বিখ্যাত ব্রিটিশ প্রিন্সেস ডায়ানার ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। ১৯৯৫ সালে ইমরানকে বিয়ে করে সব ছেড়ে তিনি লাহোরে চলে আসেন। ২০০৪ তাদের বিয়ে বিচ্ছেদ হয়।\r\n\r\nএর ১১ বছর পর ২০১৫ সালে ইমরান বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাকিস্তানের জনপ্রিয় টিভি উপস্থাপিকা রেহাম খানের সঙ্গে। যদিও তাদের এই সম্পর্ক স্থায়ী হয়েছিল মাত্র ১০ মাস।","author":{"@type":"Person","name":"তানজীমা এলহাম বৃষ্টি","url":"https://www.channelionline.com/author/tanjimaelham123/"},"articleSection":["আন্তর্জাতিক"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2018/02/Pakistan_Imran-Khan_Marriage.png","width":600,"height":360},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}