চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের বিয়ের হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

খেলার মাঠে বল হাতে হ্যাটট্রিক করতে না পারলেও বিয়ের মাঠে হ্যাটট্রিক পূর্ণ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। কনে তারই দীর্ঘদিনের ধর্মগুরু বুশরা মানেকা। রোববার আনুষ্ঠানিকভাবে তার তৃতীয় বিয়ের কথা স্বীকার করা হয়েছে।

যদিও এই সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। ইমরানের পরিবার ঘনিষ্ঠ অনেকেই দাবি করে আসছিলেন, এ বছরের শুরুতেই গোপনে বুশরা মানেকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

Banglabid

এর মাধ্যমে সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো। রোববার লাহোরে এক ঘরোয়া অনুষ্ঠানে বুশরা মানেকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বুশরার ভাইয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

বুশরা মানেকা অনেকের কাছে ‘বুশরা বিবি’ বা ‘পিংকি পীর’ হিসেবে পরিচিত।

দুই বছর আগে বুশরার বোন মরিয়মের সঙ্গে ইমরান খানের তৃতীয় বিয়ের গুজব  আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তখন তেহরিক-ই ইনসাফ পার্টির পক্ষ থেকে ওই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করা হয়েছিল।

Reneta

সরাসরি স্বীকার না করলেও গত জানুয়ারিতে এক টুইট বার্তায় বুশরা মানেকার সঙ্গে এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন ইমরান খান। তখন তিনি জানান, বুশরা মানেকাকে নিজের আধ্যাত্মিক গুরু হিসেবে মানেন।

ইমরান খানের প্রথম বউ জেমিমা গোল্ডস্মিথ এবং দ্বিতীয় বউ রেহাম খান
ইমরান খানের প্রথম বউ জেমিমা গোল্ডস্মিথ এবং দ্বিতীয় বউ রেহাম খান

১৯৯৫ সালে ইমরান খান প্রথম বিয়ে করেছিলেন জেমিমা গোল্ডস্মিথকে। নয় বছর পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

এর ১১ বছর পর ২০১৫ সালে ইমরান বিবাহবন্ধনে আবদ্ধ হন পাকিস্তানের জনপ্রিয় টিভি উপস্থাপিকা রেহাম খানের সঙ্গে। যদিও তাদের এই সম্পর্ক স্থায়ী হয়েছিল মাত্র ১০ মাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চতুর্থবারের মতো প্যারিসে একুশের বইমেলা

পরবর্তী

রোহিঙ্গা সংকট: বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

পরবর্তী

রোহিঙ্গা সংকট: বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

জামিন পেতে হাইকোর্টের বারান্দায় বিএনপির শত নেতাকর্মী

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT