চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজ্ঞতা বাজারের জিনিস না: ফেসবুকে মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
জয়ের পর মাহমুদউল্লাহ

জয়ের পর মাহমুদউল্লাহ

প্রথম দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়া জয়ে ৩৫ বলে ৭২ রানের ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। সেই লঙ্কানদের বিপক্ষেই ১৮ বলে অপরাজিত ৪৩ রানের টর্নেডো ইনিংস খেলে বাংলাদেশকে নিধাস ট্রফির ফাইনালে টেনে নিলেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ খেলোয়াড়দের এমন কীর্তি দেখে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাশরাফী লিখেছেন, ‘অভিজ্ঞতা বাজারের জিনিস না…।’

শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। শেষ ওভারে দরকার ছিল ১২ রান। প্রথম বলে কোন রান হয়নি। দ্বিতীয় বলও ডট। বাই রানের জন্য ছুটে রানআউট হয়ে যান মোস্তাফিজ। তৃতীয় বলে স্ট্রাইক পান মাহমুদউল্লাহ।

তখন অফস্টাম্পের বাইরে করা উদানার স্লোয়ার ডেলিভারিতে কাভারের উপর দিয়ে হাঁকান চার। চতুর্থ বলে দুই রান নিয়ে স্ট্রাইক ধরে রাখেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ ২ বলে ৬ রানের সমীকরণ মেলান ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে। এক বল হাতে রেখে ১৬০ রান তাড়া করে ম্যাচ জেতে বাংলাদেশ।

সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশায় আচ্ছন্ন বাংলাদেশ দল যখন কলম্বো পৌঁছায়, মিরপুরে একাডেমি মাঠে বসে মাশরাফী বিন মোর্ত্তজা বলেছিলেন, এই দলে এমনকিছু খেলোয়াড় আছে যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। একটা জয়ই পাল্টে দিতে পারে সব।

দলের উপর মাশরাফীর বিশ্বাসের জায়গাজুড়ে ছিল অভিজ্ঞরা। সেই অভিজ্ঞরাই বড় মঞ্চে পাচ্ছেন সফলতা। বাংলাদেশকে এনে দিচ্ছেন আনন্দের উপলক্ষ। মুশফিকের পর নায়ক এবার মাহমুদউল্লাহ। অভিজ্ঞদের সাফল্যে উচ্ছ্বসিত টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT