চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজিৎ রায় হত্যাকাণ্ড: পাঁচ দিনের রিমান্ডে আরাফাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
অপরাধ
A A

মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) অপারেশন শাখার সদস্য আরাফাত রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার আরাফাতকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

এ সময় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম একেএম মঈদ উদ্দিন সিদ্দিকী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে ঢাকার সাভার থানাধীন আমিন বাজারের বরদেশী এলাকা থেকে ঢাকা জেলা ডিবি পুলিশের (উত্তর) সহায়তায় তাকে গ্রেফতার করে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেফতারকৃতের নাম মো. আরাফাত রহমান। তার সাংগঠনিক নাম সিয়াম ওরফে সাজ্জাদ (২৪)।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সুমন কান্তি চৌধুরী চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে হত্যার উদ্দেশ্যে  আরাফাত ও তার তিনজন সহযোগি চাপাতি দিয়ে নির্মমভাবে কুপিয়ে মারাত্মক জখম করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত পুলিশকে জানিয়েছেন, তাদের সংগঠনের বড় ভাইয়ের (জিয়া) নির্দেশে এবং পরিচালনায় এ হত্যাকাণ্ডে অংশ নেন। আর ওই অভিযানের নেতৃত্বে ছিলেন জঙ্গি মুকুল রানা ওরফে শরীফ, যিনি রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

তিনি জুলহাস-তনয়, নিলয় ও দীপন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। অভিজিৎ হত্যা মামলায় গত ৫ নভেম্বর সোহেল ওরফে সাকিব নামে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

Reneta

জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে গত ১৮ নভেম্বর তুরাগের বাউনিয়া থেকে মোজাম্মেল হুসাইন ওরফে সায়মনকে গ্রেফতার করে পুলিশ।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ। অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পরে শাহবাগ থানায় তার বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ পর্য়ন্ত অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে ডিএমপি’র কাউন্টার টেররিজম কর্তৃক গ্রেফতারকৃত দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিজিৎ হত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT