অন্যান্য

অভিজিৎ হত্যায় আটক ৩ জঙ্গির ১০ দিনের রিমান্ড আবেদন

অভিজিৎ হত্যায় আটক ৩ জঙ্গির ১০ দিনের রিমান্ড আবেদন

ব্লগার অভিজিৎ হত্যায় আটক ৩ জঙ্গির ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার শাহবাগ থানার মামলায় তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়। বুধবার সকালে ৩ জঙ্গিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ।

অভিজিৎ ও অনন্ত বিজয় এই দুই খুনের পরিকল্পনাকারীসহ তিনজনকে মঙ্গলবার গ্রেফতার করে র‌্যাব। দুই খুনেরই পরিকল্পনাকারী এক বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, মুফতি রাহমানির অনুপস্থিতিতে আনসার উল্লাহ টিম এতাদিন তার নিয়ন্ত্রণেই ছিলো।

যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী, ব্লগার অভিজিৎ রায় এবং সিলেটের ব্যাংক কর্মকর্তা ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার তদন্তের গতি যখন কিছুটা কমে এসেছিলো, ঠিক তখনই র‌্যাবের জালে আটক হয় মুল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতাসহ ৩ জঙ্গি।

বিষয়:অনন্ত বিজয় অভিজিৎ আনসার উল্লাহ বাংলা টিম ব্লগার হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…