চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভদ্র’ অজিদের জন্য কোনো মায়া নেই মঈন আলির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বের সবচেয়ে ‘অভদ্র’ দল হিসেবে অস্ট্রেলিয়াকে গণ্য করেন ইংল্যান্ডের মঈন আলি। এমনকি অজিদের নিষিদ্ধ ক্রিকেটারদের জন্য কোনো সহানুভূতিও নেই ইংল্যান্ড অলরাউন্ডারের।

অস্ট্রেলিয়ার এক ক্রিকেটারের বিরুদ্ধে মঈন অভিযোগ তুলেছেন, মাঠে মধ্যেই তাকে ‘ওসামা’ বলেছিলেন নাম না জানানো ওই অজি ক্রিকেটার।

ইংলিশ এক সংবাদমাধ্যমকে মঈন বলেছেন, ‘ক্রিকেট জীবনে অনেক দলের বিরুদ্ধেই খেলেছি। কিন্তু অস্ট্রেলিয়া এমন একটা দল যাদের কোনো দিনই আমি পছন্দ করি না। তারা আমাদের পুরনো শত্রু বলে নয়। ক্রিকেটারদের এমন অসম্মান তারা করে যে, অপছন্দ করতে বাধ্য হয়েছি।’

বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে এ বছরের শুরুর দিকেই নিষিদ্ধ হয়েছেন তিন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট। এই ইস্যুতে অবশ্য দুই মেরুতে বিভক্ত হয়েছিল ক্রিকেটবিশ্ব। মঈন বলছেন, ‘সাধারণত লোকে শাস্তি পেলে অথবা কঠিন সময়ের মধ্য দিয়ে গেলে আমার খারাপ লাগে, দুঃখ হয়। কিন্তু তাদের জন্য সেটা হয় না। দুঃখ হওয়াও কঠিন।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা প্রথম ম্যাচ থেকেই খারাপ অভিজ্ঞতা রয়েছে মঈনের। তার কথায়, ‘২০১৫ বিশ্বকাপের ঠিক আগেই সিডনিতে তাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলাম। আর প্রথম ম্যাচেই দেখলাম যে, মাঠে তারা বিরক্ত করে না, অপমান করে। তাদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা যত বেড়েছে, তত বুঝতে পেরেছি কতটা অভদ্র তারা।’

নিজের আত্মজীবনী প্রকাশের আগে দ্য টাইমসকে দেয়া সাক্ষাতকারে মঈন বলেছেন, ২০১৫তে অ্যাশেজের সময় কার্ডিফ টেস্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৭৭ রান করার পর বল হাতে নেন ৫ উইকেট। ওই ম্যাচেই অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার তাকে ওসামা বলে কটুক্তি করেন।

Reneta

ওই ঘটনার সময় নিজে তর্কে না জড়িয়ে কোচ ট্রেভর বেলিজকে দিয়ে অস্ট্রেলিয়ার তৎকালীন কোচ ড্যারেন লেহম্যানের কাছে নালিশ দিয়েছিলেন বলেও জানান মঈন আলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেট দলমঈন আলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT