চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অব্যবস্থাপনা এবং উদাসীনতায় ভোগান্তিতে সন্দ্বীপবাসী

জাহিদ হাসান শাকিলজাহিদ হাসান শাকিল
১:৫৪ অপরাহ্ন ২৩, ডিসেম্বর ২০১৭
চট্টগ্রাম, জনপদ
A A
স্বন্দীপ

চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপের সঙ্গে দেশের মূলখণ্ডের যাতায়াত সমস্যা ও যাত্রী হয়রানী নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে বারবার অবহিত করা হলেও সমস্যার কোন সমাধান হয়নি। বরং সন্দ্বীপে আসা যাওয়ার প্রধান ফেরীঘাট কুমিরা-গুপ্তছড়া ঘাটের পরিচালনা প্রতিষ্ঠান চট্টগ্রাম জেলা পরিষদের নজিরবিহীন অব্যবস্থাপনা এবং উদাসীনতা সন্দ্বীপবাসীকে হতবাক করেছে।

প্রতিদিন হাজার হাজার যাত্রী এই রুটে আসা যাওয়া করে। জেলা পরিষদের সব চেয়ে বড় বাজেটের এই ঘাট অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতায় ডুবে আছে অনেক বছর ধরে। এই নিয়ে জেলা পরিষদ বা জনপ্রতিনিধি কারো মাথা ব্যথা নেই। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় সন্দ্বীপবাসীর।

অতিরিক্ত ভাড়া, খারাপ আচরণ, টিকেট কাউন্টারের অব্যবস্থাপনাসহ যাত্রীদের অভিযোগ অনেক। শীত মৌসুম আর বছরের শেষ দিক হওয়ায় ঘরমুখি যাত্রীদের ভীড় প্রচুর। পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসাদের তাই পড়তে হচ্ছে নানা সমস্যায়।

গুপ্তছড়া ঘাটের নিয়মিত একজন যাত্রী রাসেদ আবীর, চ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাকা থেকে আসা ১৬ জন অতিথি এবং তাদের সাথে ৩ জন বাচ্চার টিকেট নেয়ার পরও স্পীড বোটে উঠার পর তাদের সাথে থাকা লাগেজ বাবদ এক টিকেটের টাকা দিতে হয়েছে। বোট ছাড়ার পূর্ব মুহূর্তে অনেকটা ব্ল্যাকমেইল করে এভাবেই টাকা আদায়ের অভিযোগ মেলে নিয়মিত।

নুরনবী শাকিল নামের একজন যাত্রী নিজের ফেইসবুকে লিখেছেন, সকাল ৮ টায় ঘাটে গিয়ে নিয়ম মেনে টিকেট করতে যেয়ে অপেক্ষা করতে হয়েছে ১২ টা পর্যন্ত। ৫০/১০০ টাকার বিনিময়ে সিরিয়াল ছাড়া টিকেট দেয়া হয়েছে অনেককে। তাদের দুই জনের সাথে থাকা ৪০ কেজি ওজনের জন্য দেড় টিকেটের চাপ দেয়ার কথাও লিখেছেন তিনি।

ঘাট কর্মচারিদের কাছে এক প্রকার জিম্মি সন্দ্বীপবাসী অতিরিক্ত টাকা আদায়ের সাথে সাথে পরিবার পরিজনের সামনেই অশোভন আচরণ বিব্রত করছে অনেককে।

Reneta

দিনে হাজার হাজার যাত্রী চলাচল করলেও টিকেট কাউন্টারে নেই কোন সঠিক ব্যবস্থাপনা। সিরিয়াল আর টিকেট সংগ্রহে ভোগান্তি লেগে আছে সব সময়।

এই নিয়ে ইজারাদারসহ চট্টগ্রাম জেলা প্রশাসককে একাধিক বার অবহিত করা হলেও পাল্টাইনি ভোগান্তির চিত্র। বিআইডব্লিউটিসি ও চট্টগ্রাম জেলা পরিষদের ঘাট নিয়ে বিবাদ চলমান থাকায় অনেকটা অভিবাবক হীন এই রুট।

অভিভাবকহীন এই ঘাট সন্দ্বীপবাসির জন্য মাঝে মাঝে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় বিকল্প ঘাটগুলোতে ভালো সুবিধা না থাকায় সাধারণ যাত্রীরা এই ঘাটের বিকল্প পাচ্ছেনা আর এই সুযোগটা নিচ্ছে ইজারাদার।

অভিযোগ আছে সরকারি জেটি থেকে কৌশলে ইজারাদার বছরে হাতিয়ে নিচ্ছে অর্ধ কোটি টাকা। সে সঙ্গে স্পীড বোটের যাত্রীদের থেকে অতিরিক্ত মালের দোহাই দিয়ে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে প্রতিদিন।

সন্দ্বীপবাসীর চাওয়া জনগুরুত্বপূর্ণ এই ঘাটে শৃংখলা আনতে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেয়।

Jui  Banner Campaign
ট্যাগ: সন্দ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে ১০ লাখের বেশি টাকা ও ১টি নোয়া মাইক্রোবাস আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT