চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ সরকার জনগণকে নির্যাতন করছে: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১২:৫৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগ সরকারকে অনির্বাচিত, অবৈধ ও ভোটবিহীন সরকার দাবি করে বিএনপি নেতারা বলেছেন, এই অবৈধ সরকার গণবিরোধী অবৈধ সিদ্ধান্ত নিয়ে জনগণকে নির্যাতন করছে। গ্যাসের দাম বৃদ্ধিসহ সরকারের সব ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়া বিএনপির নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেছেন তারা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গনে গ্যাসের দাম বৃদ্ধির সরকারের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখেন বিএপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে।

Banglabid

মির্জা ফখরুল বহুদিন পর প্রকাশ্যে বড় একটি অনুষ্ঠানে নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই অবৈধ, অগণতান্ত্রিক, গণবিচ্ছিন্ন সরকার আমাদের কথা বলতে দেয় না, সভা-সমাবেশ করতে দেয় না। এই সরকার জনগণকে নির্যাতন করছে। গ্যাসের দাম বৃদ্ধি তারই অংশ। দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়ে জনদুর্ভোগ বৃদ্ধি করছে।’

তিনি বলেন, ‘সরকার জনগণকে নির্যাতন করে মুনাফা করছে। অর্থনীতিবিদরা বলছেন, “এতে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে, জনগণ দুর্ভোগে আছে”। কিন্তু সরকার জনগণের তোয়াক্কা করে না।’ 

ফখরুল অভিযোগ করেন, বর্তমান সরকারের কোন জবাবদিহিতা নেই। এ কারণে সব গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে তারা। অবিলম্বে গ্যাসের দাম কমানোর দাবির পাশাপাশি তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে সরকারকে বিদায় নেয়ার আহ্বান জানান।

Reneta

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণকে তোয়াক্কা না করে গ্যাসের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত জনগণ মানবে না। তিনি অভিযোগ করেন, ‘গণতন্ত্র আজ আওয়ামী লীগের ঘরে বন্দি। বিএনপি আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র উদ্ধার করবে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘অনেকদিন ঘরে বসে ছিলাম। আজ বাইরে এসেছি। আর কোন বাধা মানা হবে না। জনগণের ভোটে যারা নির্বাচিত নয় তাদের আদেশ, নিষেধ, বাধা জনগণ মানবে না। বিএনপি, খালেদা জিয়া ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেবো না, দেবো না।’

অন্যদিকে আমির খসরু মাহমুদ বলেন, ‘এটি বক্তব্য দেওয়ার সময় নয়, আন্দোলনের সময়। যে সরকার নির্বাচিত নয় সে সরকার এমন অনৈতিক সিদ্ধান্ত নিতে পারে। জনগণ তা মানবে না। তারা কেন জনগণের মুখোমুখি হতে চায় না? কারণ তারা জনগণকে মানে না, বিশ্বাস করে না।’

গণবিরোধী গ্যাসের দাম বৃদ্ধির সরকারের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গনে বিএনপির অবস্থান কর্মসূচি শুরু হয় বৃহস্পতিবার সকাল ১০টায়। চলে দুপুর ১২টা পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিসা ছাড়া নর্থ কোরিয়ানদের ঢুকতে দেবে না মালয়েশিয়া

পরবর্তী

সুন্দরবনে নতুন বাহিনী গড়ে তোলার চক্রান্ত

পরবর্তী

সুন্দরবনে নতুন বাহিনী গড়ে তোলার চক্রান্ত

নানা প্রতিকূলতায় কমছে বন্যপ্রাণীর সংখ্যা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT