চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ বিদ্যুৎ সংযোগে প্রাণ গেল মা-ছেলের

এনায়েতুর রহমানএনায়েতুর রহমান
১০:২৩ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
জনপদ, পটুয়াখালী
A A

পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু সন্তানসহ এক মায়ের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মায়ের নাম জাকিয়া বেগম, ৪ বছর বয়সী সন্তানের নাম শিশু সন্তান সিয়াম।

এছাড়া এই ঘটনায় জাকিয়া বেগমের অপর সন্তান রাজু (১৪) গুরুতর আহত হয়েছে। আহত রাজু কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতদের পরিবার ও প্রতিবেশীদের সূত্র জানা যায়, জাকিয়া সন্তানদের নিয়ে আলীপুর গ্রামের মাছ ব্যবসায়ী বশির হাওলাদারের টিনের ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে  রান্নাঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হলে সিয়াম ও জাকিয়া বেগম বিদ্যুতায়িত হন। এর কিছুক্ষণ পরে ছেলে রাজু ঘরে এসে জাকিয়াকে অচেতন অবস্থায় রান্নাঘরের বেড়ার সাথে পড়ে থাকতে দেখে। এসময় জাকিয়ার শরীরে হাত দিলে সে ছিটকে পড়ে চিৎকার করতে থাকে।

তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ততক্ষণে জাকিয়া বেগম ও সিয়াম মারা যায়।

স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী একটি বাসা থেকে অবৈধ সংযোগ নিয়ে মাছ ব্যবসায়ী বশির বিদ্যুৎ ব্যবহার করে আসছিল।

মহিপুর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. আল আমিন বলেন, আলীপুরে মা ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতের খবর শুনেছি। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

Reneta

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিদ্যুৎস্পৃষ্ট
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘বাণিজ্য চুক্তি ভালো ভাবে বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয়েছে’

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গৃহকর্মী থেকে বিধায়ক, বিজেপির টিকিটে জিতে আলোচনায় কালিতা মাজি

মে ৫, ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ড: নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত, শীঘ্রই চার্জশিট

মে ৫, ২০২৬

তাহের-হাদির গোলে কোয়ার্টারে চ্যানেল আই

মে ৫, ২০২৬

বৈশ্বিক ইস্যুতে প্রভাবশালী প্রতিবেদনের জয়, পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT