চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবৈধ বিক্ষোভে’ অংশ না নিতে ইরানের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারের দুর্নীতির প্রতিবাদে ইরান সরকারের বিরুদ্ধে তিন দিন ধরে চলা বিক্ষোভ সমাবেশকে অবৈধ উল্লেখ করে তাতে যোগ না দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

শনিবারও তেহরান বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভ করে নাগরিকরা। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

এই সমাবেশ নাগরিকদের জন্য সমস্যার সৃষ্টি করবে উল্লেখ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দলরেজা রহমান-ফাজিল এতে অন্যদের যোগ না দিতে নিষেধ করেন। সেসময় হাজার মানুষ সরকারবিরোধী র‌্যালি করছিলেন বলে জানায় বিবিসি।

সরকারবিরোধী আন্দোলনের ৮ বছর পূর্তিকে সামনে রেখেই মূলত এসব বিক্ষোভ আয়োজন করা হয়েছে। যদিও সরকার এই বিক্ষোভকে বিপ্লবী চেতনাবিরোধী এবং বহিঃশক্তির প্রভাব বলে অভিযোগ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পটও ইরান সরকারকে সতর্ক করেছেন। এই পরিস্থিতিতে বিশ্ববাসী ইরান সরকারের ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেবলে তিনি উল্লেখ করেছেন।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের এই বক্তব্যকে সুযোগসন্ধানী এবং প্রতারণা বলে মন্তব্য করেছেন।

Reneta

দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারের দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার থেকেই তেহরানে বিক্ষোভ শুরু করেন ইরানীরা। পরে তা ছড়িয়ে পড়ে রাশত, হামাদান , ইসফাহানসহ বেশ কয়েকটি শহরে। বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ।

কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছোড়ে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে।

তেহরানের গভর্নর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন সরকারবিরোধী বিক্ষোভের কোনো অনুমতি নেই এবং নিরাপত্তাবাহিনী এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এরইমধ্যে ৫০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেফতারের রের নিন্দা জানিয়ে বিশ্বকে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানসরকারবিরোধী বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT