চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবৈধ ক্ষমতাকে’ চিরস্থায়ী করতে খালেদার নামে মামলা হচ্ছে: মির্জা ফখরুল

চকোর মালিথাচকোর মালিথা
১:২৩ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৬
রাজনীতি
A A

অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, আর এজন্য বেগম খালেদা জিয়ার নামে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ বিএনপির। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ এ দেশ থেকে সব রাজনীতি মুছে ফেলতে চায়।

বিএনপির চেয়ারপার্সনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের শরিক এনপিপির প্রতিবাদ সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও আনেন।

মির্জা ফখরুল বলেন, ‘এখন কেউ কথা বলতে পারে না। আজ কেউ তার মত প্রকাশ করতে পারে না। আজকাল পত্রিকার সম্পাদক নিজের চিন্তা তুলে ধরতে পারে না। পেশাজীবী সবার ক্ষেত্রেই আজ একই ঘটনা প্রযোজ্য। অর্থাৎ কেউ কোনো ভিন্ন মত পোষণ করতে পারবে না।’

মির্জা ফখরুলের ভাষায়, এর উদ্দেশ্য একটাই, বাংলাদেশে বাংলাদেশে একটিমাত্র দল থাকবে। ‘তারা এই দেশকে শাসন করবে, লুণ্ঠন করবে। এটা তাদের পৈত্রিক সম্পত্তি হয়ে দাঁড়াবে।’

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে দাবি করে মির্জা ফখরুল ষড়যন্ত্রের বিরুদ্ধে শরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের আর দেয়ার কিছু নেই। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, তাদেরকে গণতন্ত্রের পদ্ধতি আর কিছু দিতে পারছে না বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত মহাসচিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি-মির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

জলাশয় রক্ষা ও দূষণ কমাতে গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান

জুলাই ৪, ২০২৬

রাজধানীতে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জুলাই ৪, ২০২৬

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT