চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবিবাহিতদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই’

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:৩৯ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

ব্লক রেইডের নামে হয়রানি করলে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি কমিশনার জানিয়েছেন, অবিবাহিতদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে ব্যাচেলরসহ যে কাউকে বাসা ভাড়া দেওয়া যাবে।

ঢাকা শহরে অবিবাহিত তরুণদের বাড়িভাড়া পেতে নানা ঝক্কি পেতে হয়। সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের নজরদারি বাড়ায় অনেক বাড়ির মালিক ব্যাচেলরদের বাসাভাড়া দিতে রাজি হচ্ছেন না। অবস্থা এমন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন।

Banglabid

তবে পুলিশ বলছে, নিরীহ কারো বাড়ি ভাড়া পেতে কোনো সমস্যায় পড়া উচিত না।

জনগণের সঙ্গে সম্পর্ক আরো বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ আগের চেয়ে বেশি সক্রিয়। নিজেদের ওয়েবসাইটও নতুন করে সাজিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নতুন সাইটে অভিযোগ জানানোর ব্যবস্থা ডিএমপি আরো সহজ করেছে বলে জানান পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

পুলিশ কমিশনার বলেন, পুলিশের লোক প্রত্যেক বাড়িতে যাবে ও তথ্য ভেরিফিকেশন করবে। আমাদের নিয়ে আসা অ্যাপস ও অন্যান্য কাজে কিছু ভুলত্রুটি থাকতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেগুলো আরো বেশি আপডেট করবো। ব্যাচেলরদের অনেকে মেস ভাড়া দিতে চাইছে না। পুলিশকে আমরা বলেছি জনগণ যেন কোনোভাবেই হয়রানির স্বীকার না হয়। আমরা মেসে বা বাসাবাড়িতে রেড করতে পারি। কিন্তু সঠিক পরিচয় জানালে বা আইডিকার্ড দেখালে তাদের হয়রানি যেন করা  না হয়। বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ, বাসা ভাড়া দেওয়ার আগে ভালোভাবে সব তথ্য নিয়ে নিন।

Reneta

অন্য এক অনুষ্ঠানে পুলিশের আইজিপি শহীদুল হক বলেছেন, শুধুমাত্র গোলটেবিল আলোচনা করে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। জনগণকে সামাজিক প্রতিরোধে এগিয়ে আসার আহবান তার। তিনি বলেন, জঙ্গিদের এমনভাবে ব্রেনওয়াশ করা হয়েছে যে তারা বলে, আমাকে মেরে ফেলেন, জান্নাতে যাবো। বাবা মায়ের সঙ্গে সন্তানের মানসিক যোগাযোগ আরো বাড়াতে হবে।

আলোচনায় বক্তারা বলেছেন, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সম্রাট ছাড়াই জ্বলল অলিম্পিক মশাল

পরবর্তী

উন্নয়ন সাংবাদিকতা ও টেলিভিশন (পর্ব: ১)

পরবর্তী

উন্নয়ন সাংবাদিকতা ও টেলিভিশন (পর্ব: ১)

পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT