চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর সিদ্ধান্তে মালিঙ্গার ‘ইউটার্ন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ২০, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগে ঘোষণা দিয়েছিলেন ২০২০ টি-টুয়েন্টি আসর শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে জানাবেন বিদায়। বিশ্বকাপ শুরুর বহু সময় বাকি থাকতেই রীতিমত ইউটার্ন লাসিথ মালিঙ্গার। ইঙ্গিত দিয়েছেন দ্রুতই অবসর নয়!

শ্রীলঙ্কার টি-টুয়েন্টি অধিনায়ক বলছেন, বিশ্বকাপের পর আরও অন্তত দুই বছর খেলার সামর্থ্য রয়েছে তার। ইএসপিএন-ক্রিকইনফোকে মালিঙ্গা বলেছেন এমনই।

‘টি-টুয়েন্টিতে বল করতে হয় চার ওভার এবং তাতে আমি বেশ ফিটই অনুভব করি। একজন বোলার হিসাবে আমি টি-টুয়েন্টি চালিয়ে যেতে পারি। যেহেতু বিশ্বজুড়ে অনেক টি-টুয়েন্টি খেলেছি, তাই মনে করি, আরও দু’বছর অন্তত সেটা খেলার ব্যবস্থা করতে পারি।’

৩৬ বছরের এ পেসার টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব থাকবেন কিনা তা এখনো অস্পষ্ট। মালিঙ্গার কথায়ও সেটা টের পাওয়া যাচ্ছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বলেছিল বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে হবে। তবে আপনি কখনোই শ্রীলঙ্কার ব্যাপারে নিশ্চিত কিছু জানেন না।’

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি মালিঙ্গা। ৯৭ ম্যাচে এখন পর্যন্ত নিয়েছেন ১০৬ উইকেট। সম্প্রতি তাকে-সহ অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটার ছাড়াই পাকিস্তানকে তাদেরই মাটিতে তিন টি-টুয়েন্টির সিরিজে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। পরপরই মালিঙ্গাকে নিয়ে পুরো শক্তির দলই অস্ট্রেলিয়ার কাছে আবার একই ব্যবধানে বিধ্বস্ত হয়।

সে প্রসঙ্গ তুলে মালিঙ্গার বক্তব্য, ‘শ্রীলঙ্কা দলে স্কিলফুল বোলারের অভাব রয়েছে। ঘাটতি আছে তাদের ধারাবাহিকতায়ও। আমরা এক বছর, দেড় বছর বা বেশি সময় স্থির করতে পারি না। এমনও হতে পারে আমাদের লম্বা সময় ধৈর্য ধারণ করতে হবে। সেই সময়টা সম্ভবত দু-তিন বছর হতে পারে।’

Jui  Banner Campaign
ট্যাগ: মালিঙ্গালাসিথ মালিঙ্গালিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT