চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ভাবনা নেই মাশরাফীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের পরপরই অবসর নেয়ার ভাবনা নেই মাশরাফী বিন মোর্ত্তজার। তবে চলতি আসরই যে তার শেষ বিশ্বকাপ, সেটি আবারও জোর দিয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ইংল্যান্ড বিশ্বকাপে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছে বাংলাদেশ। নিজেদের শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারাতে পারলে শেষ চারের স্বপ্নও উজ্জ্বল হবে টাইগারদের।

ভারত ম্যাচের আগে লম্বা ছুটি পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টুর্নামেন্টে ভালো করতে থাকায় বেশ ফুরফুরে মেজাজেই আছেন অধিনায়ক ও দল। বৃহস্পতিবার ইএসপিএন-ক্রিকইনফোর সঙ্গে আলাপে মাশরাফী আসরের বাকি অংশ নিয়ে ভাবনার পাশাপাশি বলেছেন অবসর বিষয়েও।

‘এটি অবশ্যই আমার শেষ বিশ্বকাপ। তবে আমি টুর্নামেন্টের পরপরই অবসর নিচ্ছি না। আমি এখন এটি নিয়ে ভাবতে চাই না। কেননা, এখনো টুর্নামেন্ট চলছে।’

তবে বোর্ড চাইলে অবসর নিয়ে ভাববেন বলেও জানিয়েছেন টাইগার দলনায়ক, ‘কিন্তু যদি বোর্ডের পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকে, তবে আমি সেটি নিয়ে ভাববো।’

মাশরাফী স্পষ্ট করে কখনো নিজের অবসর সময়ের কথা বলেননি। তবে চলতি বছর সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং হ্যামস্ট্রিং ইনজুরির ধকলের কারণে অনেকেই ধরে নিচ্ছেন বিশ্বকাপের পরপরই অবসরে যেতে পারেন ৩৫ বছর বয়সী ম্যাশ।

Reneta

বিসিবির অবশ্য তাড়া নেই! অবসর বিষয়ে মাশরাফীর যেকোনো সিদ্ধান্তকে সম্মান জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেছেন তেমনই, ‘সে দারুণভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং, আমরা এখন এটি (মাশরাফীর অবসর) নিয়ে ভাবছি না। সিদ্ধান্ত তার উপরই। সে কি খেলা চালিয়ে যাবে, দলকে নেতৃত্ব দেবে, নাকি দেবে না, আমরা বল তার কোর্টেই ছেড়ে দিয়েছি।’

আগামী একবছর বাংলাদেশ খুব বেশি ওয়ানডে খেলবে না। ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবশ্য অনেকগুলো ছোট ফরম্যাটের ম্যাচ খেলবে টাইগাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT