চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরে রুশদের বিশ্বকাপ ‘হিরো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ঘরের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে রাশিয়ানদের গোলপোস্টের নায়ক ইগোর আকিনফিভ। জাতীয় দলের জার্সিতে ১১১ ম্যাচ খেলার পর বিদায়ের কথা জানালেন সাবেক অধিনায়ক ও সিএসকে মস্কোর এ গোলকিপার।

দীর্ঘ ১৫ বছর রাশিয়ার জার্সিতে খেলার পর বিদায় বেলায় ৩২ বছরের আকিনফিভ বলেছেন, তরুণ সতীর্থদের সুযোগ দিতে এবং ক্লাব ফুটবলে অধিক নজর দিতেই এই সিদ্ধান্ত তার।

অবসর বার্তায় আকিনফিভ বলেন, ‘প্রত্যেক গল্পের যেমন শুরু আছে, তেমনি শেষও আছে। সুতরাং জাতীয় দলের সঙ্গে আমার গল্পটা যৌক্তিক সমাপ্তি সময় এসেছে।’

বিশ্বকাপে রাশিয়ার মতো দেশকে নেতৃত্ব দিতে পেরে গর্বিত আকিনফিভ, ‘বিশ্বকাপের মতো আসরে রাশিয়ার মতো দলের অধিনায়কত্ব করতে পারা খুবই সম্মানের। এমনটা ঘটতে পারে আমি সেটা কখনো স্বপ্নেও ভাবিনি। কিন্তু সেটা ঘটেছে। এটা সম্ভবত আমার ক্যারিয়ারের সর্বোচ্চ শিখর।’

তরুণদের ব্যাপারে আকিনফিভের মন্তব্য, ‘রাশিয়ায় একটি তরুণ ও প্রত্যয়ী জেনারেশন রয়েছে। তরুণদের উপর আমাদের অবশ্যই আস্থা রাখতে হবে এবং তাদের সমর্থন দিতে হবে।’

নিজের মাটিতে হওয়া বিশ্বকাপে দলের হয়ে প্রতিটি মিনিট খেলেছেন আকিনফিভ। বিশ্বকে চমকে দিয়ে বিশ্বকাপের শেষ আটে উঠেছিল রুশরা। কিন্তু টুর্নামেন্টের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শটআউটে হেরে যায় তারা।

Reneta

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও গোলবারের নিচে দাঁড়িয়ে বিশ্বের নজরে থেকেছেন আকিনফিভ। শেষ ষোলোর ম্যাচে ইয়োগো আসপাসের পেনাল্টি সেভ করে স্পেনকে বিদায় করেন তিনি।

রাশিয়ার জার্সিতে ২০০৪ সালে অভিষেক হয় আকিনফিভের। ২০০৮ ইউরো চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে ওঠা রাশিয়া দলের সদস্যও তিনি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের দলেও ছিলেন আকিনফিভ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT