বুধবার অবসরে যাচ্ছেন হাইকোর্টের দুইজন বিচারপতি। এরা হলেন বিচারপতি মোঃ ফজলুর রহমান এবং বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই দুইজন বিচারপতির অবসর গ্রহণের তারিখ ২০১৮ সালের ৩১ জানুয়ারি।
বিচারপতি মোঃ ফজলুর রহমান ২০০৪ সালের ২৩ অগাস্ট হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। এবং ২০০৬ সালের ২৩ অাগস্ট হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ২০০৯ সালের ৩০ জুন হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। এবং ২০১১ সালের ৩০ জুন হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।







