চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে স্যান্ডার্সের সমর্থন পেলেন হিলারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত তাদের দুজনের
মধ্যেই। গত মাসেই হিলারির প্রার্থীতা নিশ্চিত হয়ে গেলেও সরে আসেননি
ভার্মন্টের সিনেটর স্যান্ডার্স। প্রয়োজনীয় ডেলিগেটের সমর্থন পাবেন না জানার
পরও কয়েক সপ্তাহ অটল থাকেন তিনি।

উচ্চশিক্ষা, স্বাস্থ্য সেবা এবং নুন্যতম মজুরি বিষয়ে তার মনোভাবের প্রতি সমর্থন আদায়ে চাপ দিতে থাকেন হিলারিকে। তবে শেষে পর্যন্ত হিলারির প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে যে নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে হিলারিকে পরাজিত করেছিলেন সেখানেই হিলারির প্রচারণা অভিযানে যোগ দিয়ে সমর্থন ব্যক্ত করেন স্যান্ডার্স।

“ডেমোক্রেটিক পার্টির ইতিহাসে সবচেয়ে প্রগতিশীল ভিত্তি আমরা তৈরি করলাম।” হিলারিকে সমর্থন করে বলেন স্যান্ডার্স।

তিনি বলেন, কয়েকটি বিষয়ে আমার ও হিলারির মধ্যে মতপার্থক্য গোপনীয় কিছু নয়। এর জন্যই এই প্রচারণা। এটাই গণতন্ত্র।

“তিনি (হিলারি) প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হবেন এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তাকে পেতে আমি সবকিছু করবো।”

স্যান্ডার্সের এই অবস্থানে আবার বেজায় ক্ষুদ্ধ হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্যান্ডার্স সমর্থকদের দলে ভেড়ানোর আশায় এভাবে জল ঢেলে দেওয়ার প্রতিক্রিয়ায় টুইট করেছেন তিনি, “কুটিল হিলারির কাছে সম্পূর্ণ বিক্রি হয়েছে। সমর্থকরা ক্ষুদ্ধ।”

হিলারির প্রার্থীতা জুনে নিশ্চিত হয়ে যাওয়ার পর থেকেই হিলারি আর স্যান্ডার্সের মধ্যে আলোচনা হয়ে আসছিল। হোয়াইট হাউসের পথে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আটকাতে স্যান্ডার্সের অধিকাংশ সমর্থকই হিলারিকে সমর্থন করছে।

ট্যাগ: মার্কিন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভুল বানানে প্রধানমন্ত্রীকে খুঁজে আবারও বিভ্রান্ত ব্রিটেন!

পরবর্তী

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি

পরবর্তী

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি

আজই দায়িত্ব নিচ্ছেন টেরেসা মে

সর্বশেষ

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT