চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে মূলধন পাচ্ছে ধুঁকতে থাকা ফারমার্স ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A
ফারমার্স ব্যাংকের লোগো, ব্যাংকের নাম ও লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋণ কেলেঙ্কারিতে ধুঁকতে থাকা ফারমার্স ব্যাংককে মূলধন যোগান দেয়া হচ্ছে। এ বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে এক রুদ্ধদ্বার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন সোনালী, রূপালী, জনতা ব্যাংকের এমডি ও আইসিবির চেয়ারম্যান। গভর্নর ফজলে কবিরের উপস্থিতিতে অর্থমন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমানও ছিলেন।

সকাল ১১টায় সম্ভাব্য মূলধন যোগানদাতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংক। বৈঠক চলে দুপুর ২টা পর্যন্ত। তবে বৈঠক চলা কালে বাংলাদেশ ব্যাংকে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেয়া হয়নি।

বৈঠক শেষে দুপুরে জনতা ব্যাংকের এমডি আব্দুস ছালাম চলে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ফারমার্স ব্যাংক তারল্য সংকটে ভুগছে। তাই ব্যাংকটিকে মূলধন দেয়া হতে পারে। এ বিষয়ে আজ ইতিবাচক আলোচনা হয়েছে। এটা প্রাথমিক আলোচনা। এই আলোচনা চলবে আরো তিনদিন।

‘তবে কিভাবে দেয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এরপর ব্যাংক ভবন থেকে বের হয়ে আসেন রূপালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান। তিনিও প্রায় একই কথা বলেছেন। আতাউর রহমান বলেন, হ্যাঁ, ব্যাংকটিকে মূলধন যোগান দেয়ার বিষয়ে কথাবার্তা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

যারা মূলধন যোগান দিবে তারা ফারমার্স ব্যাংকের পরিচালনা পরিষদে থাকবে কি না জানতে চাইলে বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিস্তারিত জানাবে বাংলাদেশ ব্যাংক।

Reneta

সর্বশেষে বের হয়ে আসেন আইসিবির চেয়ারম্যান মজিব উদ্দিন আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাদেরকে আবার হয়তো ডাকবে।

কিভাবে কত পরিমাণ মূলধন দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকটিকে ধ্বংস হতে দিতে পারিনা। এটাকে উদ্ধার করতেই বৈঠক হয়েছে। মূলধনের পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

শুরুর দিকেও আইসিবির মূলধন ছিল ফারমার্স ব্যাংকে, এখন আবার কেন দেয়া হচ্ছে এবং সরকারি প্রতিষ্ঠান আসিবি ফারমার্স ব্যাংকের পরিষদে থাকার পরও কেন এত বড় সমস্যা হয়েছে- জানতে চাইলে বলেন, আমরা পরিষদে ছিলাম না।এ সময় ব্যাংকটির অবস্থার অনেক উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিবিঋণ কেলেঙ্কারিফারমার্স ব্যাংকবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT