গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় ‘সন্দেহভাজন’ জাকির হোসেন শাওনকে মৃত ঘোষণা করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক। বিকাল ৫টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সকাল
থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)
চিকিৎসাধীন ছিলেন শাওন। তার শরীরে স্প্রিন্টার ও লাঠিপেটার চিহ্ন ছিল বলে জানান চিকিৎসকেরা।
এর আগে দুপুরে শাওনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা সম্পর্কে ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না বলেও জানান তারা।
শাওনের বাবা আবদুস সাত্তার আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে ছেলের মৃত্যুর খবর গণমাধ্যমকে জানান।
দেবরের মারা যাওয়ার কথা দাবি করেন তার ভাবি ফাতেমা বেগমও। তাদের অভিযোগ শাওনের কাছে পরিবারের কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
গত শুক্রবার রাত নয়টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী
হামলায় পুলিশের দুইজন শীর্ষ কর্মকর্তা, ৬ হামলাকারীসহ কমপক্ষে ২৮ জন নিহত
হন। যাদের বেশির ভাগই বিদেশি।
ওই ঘটনার পরের দিন জড়িত সন্দেহে
পুলিশ অাহত অবস্থায় অাটক করে শাওনকে। তবে ঘটনার পর দায়ের করা মামলার
এজাহারে অাসামি হিসেবে তার নাম নেই।







