চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ‘মানবিক’ শান্তিতে নোবেল পাওয়া সুচি’র দল

আলীম আল রাজী আলীম আল রাজী
১:৫৬ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

রোহিঙ্গাদের বিরুদ্ধে অবস্থান নিলেও অবৈধ অভিবাসনকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিকে শেষ পর্যন্ত মানবিক দৃষ্টিতে দেখছে অং সান সুচি’র দল। মূলত সুচির দেশের রোহিঙ্গাদের কেন্দ্র করেই অভিবাসী সঙ্কটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

ভারত মহাসাগরে ভাসমান অবৈধ অভিবাসীদের বেশিরভাগই সুচি’র দেশ মিয়ানমারের রোহিঙ্গা। কিছু আছে বাংলাদেশের। তাদেরকে নিয়ে যে সংকট তা থেকে উত্তরণের জন্য মিয়ানমার, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

অভিবাসী সংকট মোকাবেলায় জাতিসংঘ সব ধরনের সহায়তা দেবে বলেও জানিয়েছেন তিনি।

তার আহ্বানের পাশাপাশি সাগরে ভাসতে থাকা অভিবাসীদের কোনো দেশ আশ্রয় না দেওয়ায় ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন।

তবে জাতিসংঘ এবং এরকম সংস্থাগুলোর কঠোর সমালোচনার মুখে মানবপাচার রোধে অবশেষে বুধবার আলোচনায় বসতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ- থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে নানা ইস্যুর মধ্যে অবৈধ অভিবাসীর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে।

যে দেশগুলোকে জাতিসংঘ অভিবাসীদের আশ্রয় দিতে বলছে, তারা সংকট নিরসনে কিছুটা উদ্যোগী হলেও যে মিয়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীদের ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা সেই মিয়ানমার কোনো কিছুতেই কান দিচ্ছে না।

Reneta

২৯ মে থাই প্রধানমন্ত্রী যে সম্মেলন আহ্বান করেছেন সে ব্যাপারেও শীতল আচরণ করছে রোহিঙ্গাদের নিজ দেশের নাগরিক হিসেবেই স্বীকার না করা মিয়ানমার।

শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত অং সান সুচি’র দলও রোহিঙ্গাবিরোধী অবস্থানে। তবে এতোদিনে কিছুটা মানবিক প্রতিক্রিয়া জানিয়েছে তার দল এনএলডি। অবৈধ অভিবাসনকে মানবিক দৃষ্টিতে দেখার কথা জানিয়ে এনএলডির এক মুখপাত্র জানিয়েছেন, অভিবাসীদের মিয়ানমার ঠাঁই দিতে না পারলেও, সাগরে ঠেলে দিতে চান না তারা।

অবৈধ নৌকা ধ্বংসে ইউরোপীয় যৌথ নৌবাহিনী বিশ্বের একদিকে এরকম জটিল পরিস্থিতির মধ্যে ভূমধ্যসাগরে মানবপাচার ঠেকাতে যৌথ নৌ-বাহিনী গঠনে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ইইউ-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি জানিয়েছেন, পাচারকারীদের নৌকাগুলো চিহ্নিত করা এবং সেগুলো ধ্বংস করাই হবে যৌথ নৌ-বাহিনীর কাজ।

আগামী মাস থেকে শুরু হবে তাদের অভিযান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়েকে উত্যক্তর প্রতিবাদ করায় গাছে বেঁধে নির্যাতন

পরবর্তী

তরুণী হত্যার ঘটনায় ১১ আফগান পুলিশের কারাদণ্ড

পরবর্তী

তরুণী হত্যার ঘটনায় ১১ আফগান পুলিশের কারাদণ্ড

দিনাজপুরে মাদ্রাসা ছাত্রকে ঘর বন্ধ করে নির্যাতন

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT