চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ভারতে ‘তিন তালাক’ বন্ধে বিল পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লোকসভার পর এবার ভারতের রাজ্যসভাতেও পাস হলো তাৎক্ষণিক তিন তালাক প্রতিরোধ বিল। এখন রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলেই তিন তালাক ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। পাশাপাশি এর জন্য শাস্তি হবে তিন বছরের কারাদণ্ড ও জরিমানা।

মঙ্গলবার রাজ্যসভায় বিলটি পাস হয় বলে এনডিটিভি জানিয়েছে। বিলটি পাস হওয়াকে মোদি সরকারের বড় সফলতা বলে দাবি করা হচ্ছে।

এদিন রাজ্যসভায় বিলটি উঠলে সেটি পুনর্বিবেচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি ওঠে। তা নিয়ে ভোটাভুটি শুরু হলে বিলটি পুনর্বিবেচনার পক্ষে ভোট দেন ৮৪ জন সাংসদ। তবে সেটির বিপক্ষে মত দেন ৯৯ জন সাংসদ। ফলে বিলটি পাস হতে সমস্যা হয়নি।

রাজ্যসভায় পাশ হওয়ার পর তিন তালাক বিলটি এখন পাঠানো হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। তিনি স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে। তারপর তাৎক্ষণিক তিন তালাক প্রথা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। সেক্ষেত্রে স্ত্রীকে তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবে মুসলিম পুরুষদের।

এর আগে গত বৃহস্পতিবার লোকসভায় পাস হয় বিলটি। সেদনি আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ লোকসভায় বিলটি উত্থাপন করলে তার পক্ষে ৩০২ এবং বিপক্ষে ৭৮ ভোট পড়ে। এর ফলে বিলটি পাস হয়ে যায়।

তবে এই বিল বিশেষ একটি সম্প্রদায়ের মধ্যে অনাস্থা সৃষ্টি করবে এমন অভিযোগ জানিয়ে ওয়াকআউট করেন জনতা দলের নিতেশ কুমার, এরপরে ওয়াকআউট করে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস।

বিল পাস হওয়ার পর ভারতের আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, নারীর মর্যাদা ও সম্মান রক্ষার্থে এই বিল জরুরি।

দীর্ঘদিন ধরেই তিন তালাক বিল নিয়ে উত্তাল ছিল ভারতের জাতীয় রাজনীতি। বিলটির পক্ষে বিপক্ষে অবস্থান নেয় বিভিন্ন রাজনৈতিক দল ও কিছু কট্টরপন্থী সংগঠন।

ভারতে মুসলিম নারী আইনে তাৎক্ষণিক তিন তালাক দেয়ার বিধান ছিল। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট এভাবে বিচ্ছেদকে অবৈধ ঘোষণা করে।

ট্যাগ: তিন তালাক বিলরাজ্যসভা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুধু শোক প্রকাশেই দায় মুক্তি হবে?

পরবর্তী

ঢাবির উপাচার্য পদে নীল দলের প্যানেলে যারা

পরবর্তী

ঢাবির উপাচার্য পদে নীল দলের প্যানেলে যারা

পোশাক খাতের উন্নয়নে স্বল্প সুদে ঋণ

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT