চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:১০ অপরাহ্ণ ১০, জুন ২০২১
সম্পাদকীয়
A A
সিটি নির্বাচন

অবশেষে নির্বাচন কমিশন করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে ১৬৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে। একইসঙ্গে তিনটি সংসদীয় আসনের ভোট পিছিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদের তিনটি আসন: কুমিল্লা-৫, ঢাকা-১৪ ও সিলেট-৩ এ উপনির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১৪ জুলাই। তারিখ পরিবর্তন করায় এখন এই আসনে ভোট হবে ২৮ জুলাই। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ২১ জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আর ১৬৩টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এখানে আগামী ২১ জুন ভোট হওয়ার কথা ছিল।

এছাড়া নির্বাচন কমিশনের তফসিল ঘোষিত ১১টি পৌরসভার মধ্যে ৯টির ভোট স্থগিত করা হয়েছে। দিনাজপুরের সেতাবগঞ্জ ও ঝালকাঠি পৌরসভার ভোট যথাসময়ে হবে। স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদের মধ্যে আছে বাগেরহাটের ৬৮টি, খুলনার ৩৪টি, সাতক্ষীরার ২১টি, নোয়াখালীর ১৩টি, চট্টগ্রামের ১২টি এবং কক্সবাজারের ১৫টি। ২১ জুন মোট ৩৬৭টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৬৩টি স্থগিত হলেও বাকি ২০৪টিতে ভোট যথাসময়ে হবে। ভোট স্থগিত হওয়া এলাকাগুলোয় স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচনও স্থগিত থাকবে। ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপ নির্বাচন ১০ দিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত হয়েছে। এ তিন উপনির্বাচন ১৪ জুলাই হওয়ার কথা ছিল।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কঠিন সময়ে জাতীয় সংসদ ও সিটি কর্পোরেশন নির্বাচন করে সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতেও নির্বাচন পরিচালনা করায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়। দেশের সচেতন মহল এর বিরুদ্ধে সোচ্চার হলেও কমিশন নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। সাম্প্রতিককালে সারাদেশে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে ফলে এই মুহূর্তে নির্বাচন কমিশন নির্বাচন না করে একটি শুভ উদ্যোগ গ্রহণ করেছে। এমন উদ্যোগের জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আমরা আশা করবো, ভবিষ্যতেও দেশের দুর্যোগ মুহূর্তে নির্বাচন কমিশন এই ধরণের উদ্যোগ গ্রহণ করে শুভবুদ্ধির প্রকাশ ঘটাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচনউপনির্বাচননির্বাচন কমিশনসম্পাদকীয়স্থানীয় সরকার নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

পেরুতে সন্তানের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

চাঁদের হাটের আড্ডা থেকে কিংবদন্তীর দরজায়

জুলাই ১৩, ২০২৬

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT