চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে করোনামুক্ত দিবালা, আক্রান্ত আরেক ফুটবলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ০৭, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ছয় সপ্তাহে চারবার করোনা টেস্টে পজিটিভ হওয়ার পর অবশেষে প্রাণঘাতী ভাইরাসটি থেকে নিস্তার মিলেছে জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালার। বুধবার বিবৃতিতে খবরটি দিয়েছে জুভেন্টাস।

জুভদের আর্জেন্টাইন তারকা করোনামুক্ত হলেও আশেপাশে এখনো আছে ভীষণ ঝুঁকি। নগর প্রতিদ্বন্দ্বী তুরিনো জানিয়েছে তাদের এক ফুটবলার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত।

বুধবার বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে, পরপর দুবার টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে দিবালার। অর্থাৎ, তার দেহে এখন করোনা নেই। ফলে আর আইসোলেশনে থাকতে হবে না।

অন্যদিকে, আক্রান্ত ফুটবলারের নাম জানায়নি তুরিনো। অনুশীলন শুরুর আগে খেলোয়াড়দের গণহারে পরীক্ষার ফল হিসেবে ভাইরাস ধরা পড়ে সেই ফুটবলারের দেহে। বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, সংক্রমিত খেলোয়াড়ের দেহ সম্পূর্ণ উপসর্গহীন। তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে।

চলতি সপ্তাহ থেকে ইতালিয়ান ক্লাবগুলোর খেলোয়াড়রা নিজ উদ্যোগে অনুশীলন শুরু করে দিয়েছেন। ১৮মে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ক্লাব অনুশীলন। তবে জুভেন্টাসের মূল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর খানিকটা সময় লাগবে। পর্তুগাল থেকে ইতালিতে ফেরার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাজুভেন্টাসদিবালালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলোকিত স্থাপনা : সুলতান মসজিদ

পরবর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৭০৬ জন শনাক্ত, সুস্থ ১৩০

পরবর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৭০৬ জন শনাক্ত, সুস্থ ১৩০

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের পাশে আছে: কাদের

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT