চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে কঙ্কনা-রণবীরের বিচ্ছেদ কার্যকর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২০
বিনোদন
A A

দীর্ঘ পাঁচ বছর একে অপরের থেকে আলাদা থাকার পর অবশেষে ১৩ই আগস্ট (বৃহস্পতিবার) আইনতভাবে বিবাহবিচ্ছেদ করলেন বলিউডের তারকা দম্পতি রণবীর শোরে ও কঙ্কনা সেন শর্মা। তথ্যটি ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন কঙ্কনার আইনজীবি অমরুতা পাঠক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন তারা। এরপর গত ১৩ আগস্ট তাদের সেই  আবেদন মঞ্জুর করেন আদালত।

ভালবেসে একে অপরকে বিয়ে করলেও দীর্ঘদিন যাবত তাদের বৈবাহিক সম্পর্ক ভালো যাচ্ছিলো না। এমনকি বোঝাপড়াও হচ্ছিল না তাদের। ফলে এর সমাধান করতে একে অপরের কাছ থেকে দূরে ছিলেন। কিন্তু শেষমেশ আর এক হতে পারলেন না রণবীর ও কঙ্কনা। তবে তাদের বিচ্ছেদে একে অপরের প্রতি কোন ক্ষোভ ছিল না।

২০১০ সালে সাতপাকে বাঁধা পড়েন রণবীর শোরে ও কঙ্কনা সেন শর্মা। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। ২০১৩ সালে এই দম্পতির ব্যক্তিগত জীবনের সমস্যা প্রকাশ্যে আসে। যদিও নানা টানাপোড়নের মধ্য দিয়ে সম্পর্ক চালিয়ে যান তারা। তবে ২০১৫ সাল থেকে আলাদা থাকা শুরু করেন। তাদের সংসারে হারুন নামে একটি পুত্রসন্তান রয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্কনা সেন শর্মাবিবাহবিচ্ছেদরণবীর শোরে
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT