চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবরোধ ডেকে বাড়ি ফিরলো ইস্টওয়েস্টের শিক্ষার্থীরা

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১২:৩৩ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

শিক্ষার্থীদের উপর পুলিশের গুলির প্রতিবাদে রাত ৯টা পর্যন্ত সড়ক অবরোধ শেষে ক্যাম্পাস ছেড়েছে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স বাংলাদেশ (পিইউএসএবি) বৃহস্পতিবার সকাল ৯টায় রামপুরা ব্রিজ, ১১টায় যমুনা ফিউচার পার্ক এবং বেলা ১২টায় কাকলি মোড়ে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে।

ইস্টওয়েস্টের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়।

এর আগে টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দে‍ালনরত শিক্ষার্থীদের উপর পুলিশের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বুধবার বিকাল থেকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। রাত ৯টা পর্যন্ত ক্যাম্পাস সংলগ্ন রাস্তা অবরোধ করে রাখে তারা।

সেসময় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। পুলিশকে জলকামানসহ রাস্তায় টহল দিতে দেখা যায়। রাত ৯টার পর অবরোধ শেষে ছাত্ররা উঠে গেলেও রামপুরা-আফতাবনগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা দুপুরের দিকে মিছিল করে এগিয়ে যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। সেসময় বিশ্ববিদ্যালয়টির জয়েন্ট রেজিস্ট্রার মাশফিকুর রহমান ও একজন শিক্ষক ছাড়াও অন্তত ২০ শিক্ষার্থী হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাজধানীর রামপুরার আফতাবনগর ক্যাম্পাস থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা মিছিল শুরু করে। সোয়া দুইটার দিকে মিছিলটি রামপুরা ব্রিজে উঠতে গেলে পুলিশ বাধা দেয়।

Reneta

বিবিএর শিক্ষার্থী হাসানুর রাকিব চ্যানেল আই অনলাইনকে জানান, পুলিশ প্রথমদিকে শুধু বাধা দিলেও পরে তাদের ওপর গুলি ছুঁড়ে।

একইরকম বর্ণনা করে আরেক শিক্ষার্থী মোবাইদুল ইসলাম মুকুল জানান, ছররা গুলি এবং পুলিশের লাঠিচার্জে ২০ জন শিক্ষার্থী ছাড়াও এক শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার মাশফিকুর রহমান আহত হন।

আহত শিক্ষার্থীদের বেশিরভাগই স্থানীয় ফরায়েজী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এই ঘটনায় গুলিবিদ্ধ বিবিএ ৯ম সেমিস্টারের শিক্ষার্থী ইফতেফার আহম্মেদ আবীর চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা ভ্যাট বাতিলের দাবিতে আন্দোলন করছিলাম। কিন্তু ভাবতেও পারিনি যে পুলিশ গুলি চালাতে পারে।

‘শিক্ষা আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকারে সরকার ভ্যাট বসাতে পারে না, বলে মন্তব্য করেন তিনি।

গত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফি’র ওপর প্রথমে ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। পরে তা কমিয়ে করা হয় সাড়ে সাত শতাংশ।

শিক্ষার্থীরা শুরু থেকেই ভ্যাট আরোপের বিরোধিতা করে আসছে। গত কয়েক মাস ধরেই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ করছে তারা। তবে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির আজকের ঘটনার আগে কোনো প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতা ঘটেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসরকারি বিশ্ববিদ্যালয়ভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT