সুপ্রিম কোর্টের অবকাশকালে আপিল বিভাগের জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য আগামী ৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চেম্বার জজ হিসেবে বিচারপতি মোঃ রেজাউল হককে মনোনীত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বিচারপতি মোঃ রেজাউল হক সেপ্টেম্বর মাসে ৯, ১১, ১২, ১৮, ১৯, ২৩, ২৪ ও ৩০ তারিখ এবং অক্টোবর মাসে ২, ৭, ৮, ১৬ ও ১৭ তারিখ সকাল ১১টা হতে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি গ্রহণ করবেন।
এদিকে, অবকাশকালে আপিল বিভাগের অফিসের সময়সূচি (সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত) সকাল ৯টা হতে বেলা ৩টা পর্যন্ত করা হয়েছে।
অন্যদিকে, অবকাশকালে হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য কয়েকটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।








