বিনোদন

অপূর্ব’র প্রাক্তন স্ত্রীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে শোরগোল

অপূর্ব’র প্রাক্তন স্ত্রীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে শোরগোল

যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ইতোমধ্যে বাগদান হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা হবে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)।

অপূর্বর তৃতীয় বিয়ের ইঙ্গিত দিয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ফেসবুকে পোস্ট দিয়েছেন এ অভিনেতার দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত শোরগোল পড়ে গেছে!

নিজের ফেসবুক পোস্টে নাজিয়া লিখেছেন, ‘চার বছরের প্রেম সফল হলো। মাশাআল্লাহ্। নবদম্পতির জন্য শুভকামনা।’

দ্বিতীয় স্বীর এমন ইঙ্গিত পূর্ণ পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা বলছেন, নাজিয়া তার এই স্ট্যাট্যাসের মাধ্যমে অপূর্বকে খোঁচা দিয়েছেন।

ফেসবুকে দেয়া নাজিয়ার স্ট্যাটাস

আরেক পক্ষের ধারণা, যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে গোপন প্রেমের কারণে সংসার ভেঙেছে অপূর্বর! সেই কারণে নাজিয়া ক্ষোভ ঝেড়েছেন।

আবার কেউ বলছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে সাবেক স্বামী অপূর্বকে শুভকামনা জানিয়েছেন নাজিয়া। তবে নাজিয়ার ফেসবুক পোস্টে তার শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের তাকে স্বান্তনা দিতেও দেখা গেছে। বিভিন্ন ধরনের মন্তব্যে সেসব কথা লিখেছেন তারা।

গেল বছর মে মাসে দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে নয় বছরের সংসার জীবনের ইতি টানেন অপূর্ব। এই সংসারে রয়েছে একমাত্র সন্তান আয়াশ। এর আগে অভিনেতা অপূর্ব বিয়ে করেছিলেন অভিনেত্রী প্রভাকে। সে সংসারও বেশিদিন স্থায়ী হয়নি।

বিষয়:অপূর্ব অভিনয় নাজিয়া নাটক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…