চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপু বিশ্বাসের অন্যরকম একটি দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৭
বিনোদন
A A
অনন্ত জলিল, বর্ষা ও অপু বিশ্বাস

অনন্ত জলিল, বর্ষা ও অপু বিশ্বাস

অনেক বছর পর চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে অন্যরকম দিন ছিল গতকাল শনিবার। রাতে নিজের সেই অনুভূতির কথা তিনি লিখেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। তিনি লিখেছেন, ‘ওদের কাছাকাছি না গেলে বুঝতে পারতাম না, জীবনের অন্য কোন মানে আছে। ওরা আমার চোখে জল এনে দিয়েছে। আমাকে কাঁদালো, আমায় হাসালো। জীবনের মানে শেখালো। আমি অত্যন্ত খুশি এই সুবিধাবঞ্চিত ফেরেশতাদের পাশে একটু হলেও দাঁড়াতে পেরে।’

এরপর কথা হলো অপু বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, গতকাল শনিবার দুপুরে ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে তিনি নতুন জামা তুলে দিয়েছেন। ‘আমাল’ নামের একটি প্রতিষ্ঠান এই উদ্যোগ নিয়েছে। তাদের আমন্ত্রণে অপু বিশ্বাস এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন। রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

সুবিধাবঞ্চিত এই ছেলেমেয়েরা অপু বিশ্বাসকে কাছে পেয়ে দারুণ খুশি হয়েছে। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত নতুন ছবি ‘রাজনীতি’র গান ‘ও আকাশ বলে দেনা’র সঙ্গে নাচ করেছে তারা।

Banglabid

এই আয়োজনে অংশ নেওয়ার জন্য অপু বিশ্বাসকে আয়োজক প্রতিষ্ঠান থেকে সম্মানী দেওয়া হয়। এই সম্মানীর খামটি নেননি তিনি।

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আয়োজক, আমন্ত্রিত অতিথি ও অপু বিশ্বাস

অপু বিশ্বাস বলেন, ‘আমি খামটি এই সুবিধাবঞ্চিত শিশুদেরকে দিয়েছি। আমি চেয়েছি ঈদের দিন ওরা যেন ভালো খাবার খেতে পারে। এরপর ওদের মুখে যে হাসি দেখেছি, তা আমার জীবনে এক অনন্য পাওয়া।’

সন্ধ্যায় বনানীর এক রেস্তোরাঁয় ইফতার পার্টিতে অংশ নেন অপু বিশ্বাস। এই আয়োজন করেছে বঙ্গ। অপু জানান, এখানে চিত্রতারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে তার দেখা হয়। তারা নানা বিষয়ে কথা বলেছেন। বাচ্চাকে দেখাশোনার ব্যাপারে তাকে পরামর্শ দিয়েছেন বর্ষা। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT