আন্তর্জাতিক

অপারেশন সিন্দুর: পাকিস্তানের ৭০ জন নিহতের দাবি ভারতের

পাকিস্তানে একটি বিস্ফোরণের ফলে ধ্বংসস্তূপ ও আহত ব্যক্তিরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরসহ কয়েকটি স্থানে এবং কাশ্মিরের মুজাফ্ফরবাদে ‘অপারেশন সিন্দুর’ নামে হামলায় পাকিস্তানের ৭০ জন জঙ্গী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। তবে, পাকিস্তানের দাবি ঐসব এলাকায় ১ শিশুসহ ২৬ জন বেসামরিক নাগরিক মারা গেছে। আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন। পাল্টা আক্রমণে ভারতের ৫টি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত এবং ১০ জনকে হত্যা ও কয়েকজন সেনা সদস্যকে আটক করার দাবি করেছে পাকিস্তান। ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে দু’পক্ষের সংঘর্ষ শিগগিরই থেমে যাবে বলে আশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…