চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপারেশন ঈগল হান্ট’ সমাপ্ত: নিহত ৪, নারী-শিশু জীবিত উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

আশরাফুল ইসলাম রনজু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্ট’ শেষ হয়েছে। অভিযানে জঙ্গি রফিকুল ইসলাম আবুসহ মোট ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় এই অভিযান শেষ হয়েছে বলে সাংবাদিকদের জানান পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ আলম।

‘অপারেশন ঈগল হান্ট’ অভিযান চলাকালে বৃহষ্পতিবার বিকেল ৫টায় আবুর স্ত্রী সুমাইয়া ও ৫টা ২৩ মিনিটে শিশুকন্যা সাদিকা কে উদ্ধার করে কাউন্টার টেররিজম ইউনিটের দলের সদস্যরা। অপারেশন ঈগল হান্ট শেষ হলেও জঙ্গী আস্তানা এলাকায় বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর-চককীর্ত্তি ইউনিয়নের ত্রিমোহনী-শিবনগর গ্রামে ঘিরে রাখা সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্ট’ দ্বিতীয় দিন বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯ টায় শুরু হয়।

অভিযান চলাকালে জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া (২৭) ও দুই বছরের শিশুকন্যা সাদিকাকে জীবিত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে তারা দুইজনই আশঙ্কা মুক্ত রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কাজী শামিম আহম্মেদ। এখন বাসার ভিতর থেকে বোমা নিস্ক্রিয়কারী দল কাজ করছে।

এর আগে সকাল থেকে মাইকে কয়েক দফা বলার পরও আত্মসমর্পণ না করায় বেলা সোয়া ৪টার দিকে ভেতরে থাকা দুই শিশুকে বের করে দেওয়ার আহ্বান জানানো হয়। তাছাড়া সকালে শেষবারের মতো তাদের আত্মসমর্পণ করতে বলার ঘণ্টাখানেকের মধ্যে একটি বোমা ‘নিষ্ক্রিয়’ করা হয় সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানায়।

বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার শিবনগর-ত্রিমোহনী গ্রামে আমবাগান ঘেরা ওই বাড়িটি পুলিশ ঘেরাও করার পর সন্ধ্যায় অভিযান চালায় সোয়াট। কিন্তু দুই ঘণ্টা পরই স্থগিত করে।

Reneta

রাতের বিরতির পর সকাল ৯টার দিকে ফের অভিযান শুরুর পর সোয়া ১২টায় আত্মসমর্পণের শেষ আহ্বান জানানো হয়। এর আগে অভিযান শুরুর সময় থেকে এক-আধ ঘণ্টা পরপর শোনা যায় মুহুর্মুহু গুলির শব্দ। ১০টা ৬ মিনিটে একবার বিকট বিস্ফোরণ ঘটে।

অপারেশন ঈগল হান্ট’ নামে পরিচালিত এই অভিযান শুরুর আগেই সকাল ৮টার দিক থেকে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস। নিরাপত্তার কারণে পুলিশ ওই বাড়ির আশপাশে অবস্থান করছে, কাউকে ঘটনাস্থলে যেতে দিচ্ছে না। অভিযানে সোয়াট, পুলিশের কাউন্টার টেরোরিজমের একটি দলসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা অংশ নিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন ঈগল হান্টজঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT