আফগাসিন্তানে অপহৃত ৩০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে আইএস জঙ্গিরা। দেশটির গোর প্রদেশ থেকে তাদেরকে অপহরণ করেছিলো তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গিরা।
প্রাদেশিক সরকারের মুখপাত্র বিবিসিকে বলেছেন, অপহৃতরা সবাই পাহাড়ে লাকড়ি সংগ্রহের জন্য গিয়েছিলেন।
তিনি আরো জানিয়েছেন, স্থানীয়রা অপহৃতদের উদ্ধারের চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করা হয়। এ সময় আইএসের এক কমান্ডারও নিহত হয় বলে জানান ওই মুখপাত্র।
তালেবানকে চ্যালেঞ্জ জানিয়ে আফগানিস্তানের কিছু জায়গায় শক্ত সমর্থন পেয়েছে আইএস।







