চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহৃত স্কুলছাত্রীদের ফিরিয়ে দিলো বোকো হারাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
নাইজেরিয়া-বোকো হারাম-অপহৃত স্কুলছাত্রী

ফেব্রুয়ারির শেষদিকে নাইজেরিয়ার দাপচি শহর থেকে অপহৃত শতাধিক স্কুলছাত্রীর অধিকাংশই এক মাসের ব্যবধানে ফিরে এসেছে। এলাকাবাসীর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এলাকাবাসী জানায়, ইয়োবে প্রদেশের উত্তর-পূর্বে অবস্থিত দাপচির গভর্নমেন্ট গার্লস সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে অপহৃত ১১০ ছাত্রীর বেশিরভাগকেই বুধবার স্থানীয় সময় সকালে একটি গাড়িবহরে করে শহরে নামিয়ে দিয়ে যাওয়া হয়। তারা ছিল প্রচণ্ড ক্লান্ত ও বিধ্বস্ত। যদিও কেউ কেউ গাড়ি থেকে নামার সাথে সাথে দৌড়ে বাড়ি ফেরার মতো শক্তি রাখতে পেরেছে।

জঙ্গিরা মেয়েদের নামানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চলে যায়। অপহৃতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। তবে মেয়েদের ফিরিয়ে দেয়ার পেছনে কী কারণ থাকতে পারে তা এখনো পরিষ্কার নয়।

স্কুলছাত্রীদের ফিরে আসার খবর ইয়োবে প্রদেশের পুলিশ প্রধান আবদুল মালিকি সুনমোনু নিশ্চিত না করলেও বিষয়টি শোনার কথা জানান তিনি। তবে দাপচির কাছে অবস্থিত চেকপয়েন্টের এক সেনা কর্মকর্তা জানান, বোকো হারাম মেয়েদের ফিরিয়ে দিয়ে গেছে।নাইজেরিয়া-বোকো হারাম-অপহৃত স্কুলছাত্রী

গত ১৯ ফেব্রুয়ারি জঙ্গি সংগঠন বোকো হারাম দাপচির ওই স্কুলে আচমকা হামলা চালায়। তারপর থেকেই ওই স্কুলের ১১০ জন ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশঙ্কা করা হচ্ছিল, বোকো হারামের সদস্যরা তাদের ধরে নিয়ে গেছে।

ওই অতর্কিতে হামলায় শিক্ষক-শিক্ষার্থী সবাই ভয় পেয়ে এদিক-ওদিক ছুটে পালাতে শুরু করে। হামলা শুরুর বেশ কিছু সময় নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী ও সামরিক বিমান ঘটনাস্থলে এসে হামলা প্রতিহত করতে শুরু করে।

সরকার প্রাথমিকভাবে অপহরণের বিষয়টি অস্বীকার করে দাবি করে, মেয়েগুলো হয়তো হামলাকারীদের কাছ থেকে বাঁচার জন্য লুকিয়ে রয়েছে। কিন্তু পরে ১১০ জন স্কুলছাত্রীর নিখোঁজ হওয়ার বিষয়টি স্বীকার করে নেয়।

ট্যাগ: নাইজেরিয়াবোকো হারাম
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রোহিঙ্গা বোঝা আর কত দিন: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

রাজধানীতে না, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ব্যাগ বহন নিষেধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পরবর্তী

রাজধানীতে না, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ব্যাগ বহন নিষেধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে মেধাবীরা সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT