সাভার থেকে অপহৃত কিশোর নয়নকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণ চক্রের ৫ জনকে আটক করে তারা। আটককৃতরা হলেন নোমান হোসেন জামিল, সেলিম, সেলিম(২), সাকিব হোসেন ও মোমিন।
১৪ জুলাই সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে নয়ন আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করে আটককৃত চক্র। ঘটনার পরে নয়নের মা সাভার থানায় একটি সাধারন জিডি করেন। পরদিন অপহরণকারীরা ফোন করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
র্যাব জানিয়েছে, অপহরণের ঘটনায় সহায়তা করেছে মোমিন। অপহরণের পর সিংগাইর হয়ে জামসা বাজারের একটি অন্ধকার ঘরে নয়নকে আটকে রাখা হয়েছিলো। বিকাশের মাধ্যমে তারা নয়নের মায়ের কাছ থেকে ১০ হাজার টাকাও আদায় করেছিলো বলে জানায় র্যাব।






