চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহৃত অধ্যাপক সারোয়ার জাহান উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

নারায়ণগঞ্জের তোলারাম কলেজের দর্শন বিভাগের অপহৃত অধ্যাপক সারোয়ার জাহান কিরণকে উদ্ধার করেছে এলিট ফোর্স র‌্যাব।

শুক্রবার ভোরে মিরপুরের ৬০ ফিটের দক্ষিণ মনিপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে র‌্যাব-৪। এসময় অপহরণ চক্রের পাঁচ সদস্যকেও আটক করা হয়।

সারোয়ার জাহানের উদ্ধারের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার (সিপিসি-১) মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, সারোয়ার জাহান বুধবার সন্ধ্যায় কল্যাণপুরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তার পরিবার বৃহস্পতিবার সকালে র‌্যাব-৪ এর কাছে নিখোঁজের বিষয়ে অভিযোগ জানালে আমাদের  টিম অভিযানে নামে। সারোয়ার জাহানের মোবাইল থেকেই মুক্তিপণের টাকা চাওয়া হচ্ছিল। এক পর্যায়ে তার মোবাইলও বন্ধ পাওয়া যায়।

পরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় মিরপুরের ৬০ ফিট রাস্তার পাশে দক্ষিণ মনিপুরের একটি বাসা থেকে তাকে উদ্ধার করি। এ সময় সংঘবদ্ধ অপরাধী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।

মেজর সাইফুদ্দিন বলেন,অপহৃত সারোয়ার জাহান বর্তমানে খুবই বিধ্বস্ত অবস্থায় আছেন। তাকে মুক্তিপণের  জন্য মারধর করা হয়েছে এবং ২৪ ঘণ্টার বেশি সময় ঘুমাতে দেয়া হয়নি। আমরা এখন তাকে বিশ্রামে রেখেছি।

Reneta

ধারণা করা হচ্ছে তিনি কল্যাণপুরের বাসা থেকে বের হয়ে পেছনের ৬০ ফিটের রাস্তায় উঠলে তাকে মাইক্রোবাসে সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা তুলে নেয় এবং তার মোবাইল থেকে পরিবারের সদস্যদের কাছে চাঁদা দাবি করে।

আটক অপরাধী চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাব-৪
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT