চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণের শিকার দুই ব্যবসায়ীকে উদ্ধার, আটক ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৯
অপরাধ, জনপদ, সুনামগঞ্জ
A A

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ থেকে অপহরণের শিকার হওয়া দুই কয়লা ব্যবসায়ীকে বাগেরহাটের পিটিআই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় তিন অপহরণকারীকেও আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১১টায় তাদের করা হয়।

উদ্ধার হওয়া দুই ব্যবসায়ী নুরুল আলম ও মুসলিম উদ্দিন তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের লাকমা গ্রামের বাসিন্দা।

গত ৩০ জুলাই বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের লাকমা গ্রাম থেকে তাদেরকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)মোঃ আসাদুজ্জামান হাওলাদার।

অপহরণের দায়ে আটক হওয়া তিনজন হলেন, বাগেরহাটের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটেবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে তুহিন মিয়া, একই উপজেলার উত্তর-পূর্ব মাছিমপুর গ্রামের রফিক হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার ও পিরোজপুরের পারগুল গ্রামের আশরাফ আলীর ছেলে আজগর আলী।

পুলিশ জানায়, গত ৩০ জুলাই বিকেলে দলিল করার কথা বলে নুরুল আলম ও মুসলিম উদ্দিনকে বাড়ির বাইরে নিয়ে আসে তুহিন, পারভেজ ও আজগর। পরে নুরুল আলম ও মুসলিম উদ্দিনকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে মোটরসাইকেলে করে সুনামগঞ্জ শহরে আনা হয় এবং সেখান থেকে মাইক্রোবাসে করে তাদের বাগেরহাটের পুরগুল এলাকায় এনে আটকে রাখা হয়।

Reneta

এরপর অপহৃতদের স্বজনদের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তুহিন,পারভেজ ও আজগর। পরে দর কষাকষি করে ৫লাখ টাকা চূড়ান্ত করা হয় এবং অপহৃতদের স্বজনরা তা এসএ পরিবহনের মাধ্যমে অপহরণকারীদের পাঠান। ওই টাকা তোলার সময় বাগেরহাট, মোড়েলগঞ্জ, ভান্ডারিয়া ও তাহিরপুর থানার পুলিশ অপহরণকারীদের আটক করে ও অপহৃতদের উদ্ধার করে।

ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, অপহরণের ঘটনায় পাঁচজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

এরপর সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খানের নির্দেশনায় ৩১ জুলাই থেকে পুলিশ অপহৃত ব্যবসায়ীদের উদ্ধারে অভিযান শুরু করে। এর চারদিন পর আজ তাদের উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT