চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধে জড়াচ্ছে পথশিশুরা

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
১১:২২ পূর্বাহ্ন ০৬, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

মাদকাসক্তির পাশাপাশি বিভিন্ন অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়ছে রাজধানীতে পথশিশুরা। নিরাপত্তা ও সমাজ বিশেষজ্ঞরা বলছেন, এতে একদিকে নিরাপত্তা ঝুঁকি যেমন বাড়ছে তেমনি ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে সমাজে। ২০৩০সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ গড়ার লক্ষ্যের সঙ্গে যা সামঞ্জস্যপূর্ণ নয়।

সরকারি ও বেসরকারি পরিসংখ্যান বলছে, ২০০৪ সালে দেশে পথশিশু ছিলো প্রায় ৬ লাখ আশি হাজার। ২০১৪ সালে তা বেড়ে সাড়ে ১১ লাখে পৌঁছে। আগামী ২০২৪ সালের মধ্যে পথশিশুর সংখ্যা ১৬ লাখেরও বেশি দাঁড়াতে পারে ধারণা করা হচ্ছে।

এক গবেষণায় দেখা গেছে, পথশিশুদের ৮০ ভাগই রাজধানীর। যাদের ৯০ শতাংশ ধূমপানে আসক্ত। এদের মধ্যে ৫ থেকে ১০ বছর বয়সী রয়েছে ২৮ শতাংশ, ১১ থেকে ১৪ বছর বয়সী ৪০ শতাংশ আর ১৪ থেকে ১৮ বছর বয়সী ৬৫ ভাগ পথশিশু। ধূমপান ছাড়াও ড্যান্ডি, গাঁজা, ইয়াবাতেও আসক্ত হয়ে পড়ছে পথশিশুরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের হিসেবে শিশু আদালতে বিচারাধীন রয়েছে আট’শ মামলা। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার সংখ্যাই বেশি, প্রায় সাড়ে তিনশ’। এর পরেই রয়েছে হত্যা মামলা ১৫২ টি। বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র আইনে মামলা ৫২টি। তদন্ত চলছে আরো ৭২টি শিশু মামলার।

পথশিশুদের ঠিকানা তৈরীর পাশাপাশি নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

গবেষক ও অর্থনীতিবিদরা বলছেন গ্রামীণ দারিদ্র নিরসনে নীতি নির্ধারকদের দৃষ্টি থাকলেও নগর দারিদ্র নিয়ে তেমন কাজ হচ্ছে না। শহুরে দারিদ্র নিরসনে কাজ করা এখন সময়ের দাবি।

Reneta

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: পথশিশুমাদকাসক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথবারের মত ভোট দিয়েছেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT