চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। মেয়েদের ডিপিএলেও দেখা গেল একটি ক্লাবের একচেটিয়া আধিপত্য। দলটি আবাহনী নয়, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। আবাহনী হয়েছে রানার্সআপ।

১০ দলের আসরে সবকটি ম্যাচ জিতে শিরোপা পুনরুদ্ধার করেছে মোহামেডান। বুধবার বিকেএসপিতে গত আসরের চ্যাম্পিয়ন রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদকে ৪৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সালমা খাতুনের দল।

৯ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট মোহামেডানের। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে জাহানারা আলমের আবাহনী এবার রানার্সআপ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির রুপালি ব্যাংক ১৪ পয়েন্ট নিয়ে হয়েছে তৃতীয়।

Banglabid

বিকেএসপির তিন নম্বর মাঠে সকালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে আয়শা রহমান শুকতারা (৭২), সোবহানা মোস্তারি (৬৮) ও রুমানা আহমেদের ৪০ বলে ৪০ রানের ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৪৯ রানের লড়াকু সংগ্রহ গড়ে মোহামেডান। জবাবে ৪৫.৫ ওভারে ২০৩ রানে গুটিয়ে যায় রুপালির মেয়েরা।

ফারজানা হক পিংকি ৬৫ ও ফারজানা আক্তার লিসা ৪৮ রান করেন। মোহামেডানের ভারতীয় অফস্পিনার দিশা দীপক ৫ উইকেট নেন। লেগ স্পিনার রুমানা শিকার করেন ৩ উইকেট।

৯ ম্যাচে ৪৪৬ রান করে মোহামেডান ওপেনার মুর্শিদা খাতুন হয়েছেন সর্বোচ্চ সংগ্রাহক। ২৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি জাতীয় দলের বাইরে থাকা জাহানারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাজিতচ্যাম্পিয়নবিকেএসপিমেয়েদের ডিপিএলমোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা

পরবর্তী

বর্জ্য অপসারণে আগের চেয়ে বেশি সক্ষমতা অর্জন করেছি: মেয়র তাপস

পরবর্তী
মেয়র তাপসসহ কর্মকর্তারা বর্জ্য অপসারণের বিষয়ে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্জ্য অপসারণে আগের চেয়ে বেশি সক্ষমতা অর্জন করেছি: মেয়র তাপস

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহায় ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT