দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সন্ধ্যায় আকাশে উড়ে প্রথম যাত্রীবাহী ফ্লাইট ড্রিমলাইনার ‘আকাশবীণা’। হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইটটি।
বিশ্বের সর্বাধুনিক এয়ারক্রাফট বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। যুক্ত হয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। বুধবার সন্ধ্যায় প্রথম ফ্লাইট ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে। একে একে যাত্রীরা আসন গ্রহণ করেন স্বপ্নের এই ফ্লাইটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নাম আকাশবীণা এয়ারক্রাফটের এই যাত্রীরা আকাশে বসে ফোনে কথা বলতে পারবেন প্রিয়জনের সাথে। থাকছে ইন্টারনেট সুবিধাও। বিমানে বসেই সরাসরি দেখা যাবে ৯টি টেলিভিশন চ্যানেল।
ফুল ফ্লাইট ২৭১ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট পরিচালনা করতে পেরে আনন্দিত ককপিট ও ক্যাবিন ক্রুরা।
নভেম্বরে বিমান বহরে যুক্ত হবে আরো একটি ড্রিমলাইনার।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








