চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্য ব্লগারদের হত্যাকারীরাই দীপন হত্যার নেপথ্যে

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৫:৫৫ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর শাহবাগের বইপাড়া আজিজ সুপার মার্কেটে নিহত প্রকাশক লেখক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপন হত্যার পেছনে রয়েছে আনসার উল্লাহ বাংলা টীম, এমন সন্দেহ করছেন তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা। অন্য ব্লগার হত্যার নেপথ্যে থাকা কুশীলবরাই দীপন হত্যার পেছনে আছে এমন সন্দেহ গোয়েন্দাদের।

সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক আবুল কাশেম ফজলুল হকের একমাত্র ছেলে প্রকাশনী সংস্থা জাগৃতির স্বত্বাধিকারী প্রকাশক লেখক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপনের।

ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগীয় প্রধান ডা. কাজী আবু সামাহ বলেন, ভারী ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাতের চিহ্ন রয়েছে। পেছন দিকেও আঘাতের চিহ্ন রয়েছে।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন আহমদ বলেন, আমরা আগামীকাল প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচীর ডাক দিয়েছি। সারা বাংলাদেশে দুপুর দুইটা পর্যন্ত বইয়ের দোকানগুলো বন্ধ থাকবে এবং কালো ব্যাজ ধারণ করা হবে। এবং প্রতি জেলা বরাবর স্মারকলিপি পেশ করা হবে।

দীপন হত্যা মামলা থানা পুলিশ তদন্ত করলেও ছায়া তদন্ত করছে গোয়েন্দা পুলিশ ডিবি।

ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, উনি হুমকি পেয়েছিলেন এমন কোনো তথ্য আমাদের কাছে ছিলো না। উনি উপলব্ধি করেছিলেন কিনা জানিনা কিন্তু আমাদের জানানো হয়নি

Reneta

লালমাটিয়ার হামলার সঙ্গে ওই হত্যাকান্ডের যোগসূত্র আছে কি না তাও জানার চেষ্টা হচ্ছে।

মনিরুল আরো বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের লোকেরাই বলেছে যে ব্লগার হত্যার সঙ্গে তাদের কর্মীরাই জড়িত। সেটা আমাদেরও সন্দেহ। তবে অন্য কোনো জঙ্গি সংগঠন এর সঙ্গে জড়িত কিনা তা বিবেচনায় রেখে তদন্ত কাজ এগিয়ে নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক অজয় রায়ের ছেলে সন্ত্রাসী হামলায় নিহত লেখক ব্লগার অভিজিৎ রায়ের বই এর প্রকাশক থাকার কারণেই কি টার্গেট হয়ে ছিলেন দীপন, সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার খুনব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT