চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্য পরিচয়ে রেহনুমা মোস্তফা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

রেহনুমা মোস্তাফা, মূলত সংবাদ পাঠিকা। দীর্ঘ সাত বছর ধরে তিনি একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠ করছেন। ইতিমধ্যে সবার কাছে প্রিয় সংবাদ উপস্থাপক হিসেবে পরিচিতি পেয়েছেন। তবে এবার অন্য পরিচয়ে আসতে যাচ্ছেন রেহনুমা।

নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন রেহনুমা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম ফিল থিসিসের জন্য ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বিশেষ অনুদান পেয়েছেন। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজেকে পর্দায় দেখার। সংবাদ উপস্থাপক হিসেবে সেই ইচ্ছার কিছুটা পূরণ হলেও এবার সম্পূর্ণভাবে নিজেকে মেলে ধরেছেন তিনি।

এর আগে নির্মাতা সোহেল আরমানের ‘রাজপুত্র’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। এবার নতুন দুটি নাটকে অভিনয় করেছেন। যেগুলো রয়েছে প্রচারের অপেক্ষায়। এরমধ্যে একটি চয়নিকা চৌধুরীর নির্মাণে ও প্রীতি দত্তের রচনায় ইরফান সাজ্জাদের বিপরীতে নাটক ‘সংসার’। অন্যটি মুরসালিন শুভ’র পরিচালনায় ‘ভাড়াটিয়া’। গল্প শাম্মী খানম সুমি এবং চিত্রনাট্য গল্পের বাড়ি টিম। মিশু সাব্বিরের বিপরীতে তিনি নাটকটিতে অভিনয় করেছেন। নাটক দুটি শিগগির বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

নাটকে অভিনয় প্রসঙ্গে রেহনুমা বলেন, ইচ্ছা ছিল নিজেকে পর্দায় দেখার। সে ইচ্ছা থেকেই সংবাদ পাঠিকার পেশায় আসা। এই কাজটি আমি ভীষণ উপভোগ করি। তবে মিডিয়ার অন্য কাজ করতেও আগ্রহী ছিলাম। সেই হিসেবে কিছু বিশেষ নাটকে অভিনয় করছি। অভিনয় করার অনেক প্রস্তাব ছিল, কিন্তু করা হয়নি। বলা যায়, সময়-সুযোগ করেই কাজগুলো করা। সামনে ব্যাটে-বলে মিলে গেলে আরও করব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরফান সাজ্জাদনাটকমিশু সাব্বিররেহনুমাসংবাদ পাঠিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বের চোখে রাশিয়ার চেয়ে নেতিবাচক ভাবমূর্তিতে যুক্তরাষ্ট্র

মে ১৩, ২০২৬

ইসাক-গায়কোরেসকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সুইডেন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

মে ১৩, ২০২৬

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT