চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন উসমান খাজার ভাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যক্তিগত দ্বন্দ্বে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খাজার ভাই। আরসালান খাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মিডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, দেশটির জ্যেষ্ঠ কয়েকজন রাজনীতিবিদকে হত্যাচেষ্টা চালিয়েছেন আরসালান খাজা। সেই তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও ।

মঙ্গলবার সকালে সিডনির পশ্চিমে প্যারামাটায় ড্রাইভিং করার সময় আরসালানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যান। এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। জামিন চাইলে তা নামঞ্জুর করে স্থানীয় আদালত।

ত ৩০ আগস্ট সন্ত্রাসী কাজের পরিকল্পনা করার অভিযোগে সিডনি থেকে মোহাম্মদ কামের নিলার নিজামেদিন নামের (২৫) এক ছাত্রকে পুলিশ আটক করে। নিজামেদিন নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় তথ্যপ্রযুক্তি বিষয়ে পিএইচডি করছিলেন। তার বিরুদ্ধে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপের কার্যালয়সহ সিডনির দর্শনীয় জায়গাগুলোয় হামলার পরিকল্পনা করার প্রমাণ পেয়েছিল পুলিশ।

নিজামেদিনের একটি নোটবুকে জঙ্গি সংস্থা ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত থাকা ও হামলার পরিকল্পনার বিভিন্ন নকশা ছিল। নোটবুকটি তার এক সহকর্মীর হাতে পড়ে। সহকর্মী পুলিশকে জানান।

হামলার পরিকল্পনার অভিযোগের ভিত্তিতে পুলিশ নিজামেদিনকে আটক করে নিয়ে যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রায় চার সপ্তাহ কারাগারে রাখা হয়। তবে নোটবুকটির হাতের লেখার সঙ্গে নিজামেদিনের হাতের লেখা কোনো মিল খুঁজে পাননি হস্তাক্ষর বিশেষজ্ঞরা।

Reneta

এছাড়া নিজামেদিনের আগে কোনো অপরাধের রেকর্ড ছিল না। আদালত মামলা সরিয়ে নিয়ে নিজামেদিনকে মুক্তি দেয়।

ঘটনার তদন্তে জানা যায়, পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খাজার ভাই আরসালান খাজা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করে নিজামেদিনকে। একজন নারীকে ঘিরে নিজামেদিনের সঙ্গে বিবাদ ছিল আরসালান খাজার। তাই জঙ্গিবাদের মতো সংবেদনশীল মামলায় নিজামেদিনকে ফাঁসিয়ে দেন আরসালান।

তবে নোটবুকের লেখার সঙ্গে আরসালানের হাতের লেখারও মিল রয়েছে কি না, তা জানায়নি পুলিশ।

প্রথমে চুপ থাকলেও পরে এই বিষয় নিয়ে কথা বলেছেন উসমান খাজা। ক্রিকেট অস্ট্রেলিয়া এইউকে তিনি বলেন, বিষয়টি পুলিশ দেখভাল করছে। তাদের প্রক্রিয়ার প্রতি আমি সম্মান জানাই। এ নিয়ে আর কিছু বলতে চাই না। আমার পরিবারকে সম্মান করুন।

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফেরার অপেক্ষায় আছেন উসমান খাজা। বৃহস্পতিবার সিডনিতেই ভারতের বিপক্ষে শুরু হচ্ছে অজিদের চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ইনজুরি শঙ্কা পুরোপুরি না কাটলেও প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে খাজাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটউসমান খাজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT